News Flash

  • Home
  • Uncategorized
  • Protest in Tripura : ভেটেরিনারি অফিসার নিয়োগের সিদ্ধান্তে পক্ষপাতের অভিযোগ
Image

Protest in Tripura : ভেটেরিনারি অফিসার নিয়োগের সিদ্ধান্তে পক্ষপাতের অভিযোগ

আগরতলা, ২৬ জুন (হি. স.) : ইচ্ছাকৃত ভুল, নাকি আধিকারিক স্তরে গাফিলতি! সাধারণ শ্রেণী-কে বাদ দিয়ে ভেটেরিনারি অফিসার নিয়োগের সিদ্ধান্তকে জট বেঁধেছে। কারণ, আজ ভেটেরিনারি স্নাতক বেকার যুবক-যুবতীরা মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাঁরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে না পেরে অসন্তোষ হয়ে ফিরে গেছেন। তাঁদের অভিযোগ, সাত বছর বাদে ভেটেরিনারি অফিসার নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও, তাতে মৌলিক অধিকার খর্ব হয়েছে।

গতকাল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষণা দিয়েছিলেন, ১৬ জন ভেটেরিনারি অফিসার নিয়োগে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। তাদের মধ্যে তপশিলি জাতি ৭ জন এবং তপশিলি জনজাতি ৯ জনকে নিয়োগ করা হবে। কিন্ত, সাধারণ শ্রেণী-কে বাদ দিয়ে নিয়োগের সিদ্ধান্তে বেকারদের মনে অসন্তোষ আরও বেড়েছে।

ভেটেরিনারি অফিসার নিয়োগে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে সাধারণ শ্রেনীর ভেটেরিনারি স্নাতক বেকাররা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হন। তাঁরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তাঁদের অভিযোগ তুলে ধরার ইচ্ছা প্রকাশ করেন। কিন্ত, সাক্ষাত করার কোন অনুমতি ছিল না তাঁদের কাছে, তাই অনেকটা সময় অপেক্ষা করে অসন্তষ্ট হয়ে ফিরে গেছেন।

জনৈক ভেটেরিনারি স্নাতক বলেন, ২০১৪ সালে অন্তিম দফায় নিয়োগ হয়েছিল। এরপর থেকে কাউকে নিয়োগ দেওয়া হয় নি। অথচ শতাধিক স্নাতক ডিগ্রী নিয়ে বর্তমানে বেকার হয়ে বসে আছেন। তিনি আক্ষেপ করে বলেন, এখন ত্রিপুরা সরকার ১১৭টি শূন্যপদে মাত্র ১৬টি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তাতেও পক্ষপাত করেছে, কারণ কোন সাধারণ শ্রেনীর জন্য নিয়োগের সুযোগ রাখা হয়নি, উষ্মা প্রকাশ করে বলেন তিনি।

এখন প্রশ্ন উঠেছে, এমন সিদ্ধান্তের পেছনে ইচ্ছাকৃত ভুল, নাকি আধিকারিক স্তরে চরম গাফিলতি দায়ী। সাধারনত, নিয়োগের ক্ষেত্রে সকলের জন্যই সুযোগ সৃষ্টি করা হয়। কিন্ত, শূন্যপদ থাকা সত্ত্বেও ওই নিয়োগে সাধারণ শ্রেণীকে কেন বাদ দেওয়া হয়েছে, তার উত্তর এখনো মিলেনি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top