News Flash

  • Home
  • Uncategorized
  • রত্নাগিরিতে লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস, সমস্ত যাত্রী সুরক্ষিত
Image

রত্নাগিরিতে লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস, সমস্ত যাত্রী সুরক্ষিত

রত্নাগিরি, ২৬ জুন (হি.স.): মহারাষ্ট্রের রত্নাগিরি জেলায় লাইনচ্যুত হয়ে গেল দিল্লি-গোয়া রাজধানী এক্সপ্রেস। দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে গোয়ার মাদগাঁও জংশন অভিমুখে যাওয়ার সময় শনিবার সকাল ৪.১৫ মিনিট নাগাদ রত্নাগিরি জেলায় লাইনচ্যুত হয়ে যায় রাজধানী সুপারফাস্ট স্পেশাল (দিল্লি-গোয়া রাজধানী এক্সপ্রেস) ট্রেন। মুম্বই থেকে প্রায় ৩২৫ কিলোমিটার দূরে কারবুড়ে সুড়ঙ্গের ভিতরে বেলাইন হয়ে যায় রাজধানী এক্সপ্রেসের সামনের চাকা। এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। সমস্ত যাত্রীরা সুরক্ষিত আছেন।
কোঙ্কান রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, শনিবার সকাল ৪.১৫ মিনিট নাগাদ রত্নাগিরি জেলায় লাইনচ্যুত হয়ে যায় রাজধানী সুপারফাস্ট স্পেশাল (দিল্লি-গোয়া রাজধানী এক্সপ্রেস) ট্রেনের লোকোমোটিভের সামনের চাকা। উকশি ও ভোকে স্টেশনের মাঝে কারবুড়ে সুড়ঙ্গ থেকে একটি ছোট পাথর ট্রেনের কোনও একটি চাকায় ধাক্কা মারে। তাই লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। সকাল ৮.১৮ মিনিটের মধ্যেই রেললাইন মেরামত করা হয় এবং ৮.৪৫ মিনিট নাগাদ গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top