News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসির অধিবেশনে গ্রেটার তিপ্রাল্যান্ড গঠনে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত
Image

এডিসির অধিবেশনে গ্রেটার তিপ্রাল্যান্ড গঠনে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫জুন৷৷ আজ এডিসির অধিবেশনে গ্রেটার তিপ্রাল্যান্ড গঠন করার বিষয়ে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত৷ উল্লেখ্য গতকাল অধিবেশনে এই দৃষ্টি আকর্ষণী প্রস্তাব উত্থাপন করেন সদস্য রুনেইল দেববর্মা৷


আজকের অধিবেশনে এই প্রস্তাবকে পূর্ন সমর্থন জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে সদস্য প্রদ্যোৎ বিক্রম কিশোর দেববর্মণ ত্রিপুরার জনজাতিদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য আজকে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান৷ আমাদের অস্তিত্ব আজ বিপন্ন৷ নিজেদের অস্তিত্ব বাচিয়ে রাখার তাগিদে মেটার তিপ্রাল্যান্ড প্রয়োজন৷


স্বাধীনতার দীর্ঘ বছর পর ও আমরা বঞ্ছিত দলমত নির্বিশেষে সকলকে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের উন্নয়নের জন্য যেতে হবে৷ রাজনীতির উদর্ে উঠে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান৷ আমি চাই জনজাতিদের কৃষ্টি, সংসৃকতি, আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন৷ জনগণের সাথে প্রতারনা নয়৷ যারা জনগণের সাথে প্রতারনা করেছে তাদেরকে জনগণ হটিয়ে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন৷ ভারতীয় সংবিধানের মধ্যে থেকে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবী করেছি৷ সংবিধানে সেইসব রয়েছে৷ প্রথম যখন এডিসি গঠনের দাবী উঠেছিল৷ তখনও একাংশ জনগণকে বিভ্রান্ত করতে চেষ্টা করেছিল৷ কিন্তু সংবিধানের মধ্যে থেকে এডিসি গঠন হয়েছে৷ জনজাতিদের উন্নয়নের জন্য টি.এন.ভি/এটিটিএফ চুক্তি করেছিল৷


রাজ্যে ব্রু শরনার্থী পুর্নবাসন হয়েছে৷ তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ককবরকে ভাষণ দিয়েছেন তার জন্য আমি খুশি৷ মহারাজার নামে বিমান বন্দর নামাকরণ হয়েছে৷ কিন্তু যেদিন জনজাতি যুবক বিমান পাইলট হলে বিমান বন্দরে অবতর করবে৷ সেই দিন আমি বেশী খুশি হব৷ আমরা হিন্দু, মুসলিম, মনিপুরী সহ সকলকে নিয়ে গ্রেটার তিপ্রাল্যান্ড গড়তে চাই৷ মহারাজার আমলে রবীন্দ্রনাথ সহ বাঙ্গালীদের উন্নয়নে কাজ করেছে৷ আমি ও চাই সকলকে সাথে নিয়ে কাজ করতে কিন্তু তিপ্রাদের আজ অস্তিত্ব বিপন্ন৷ আমাদের অস্তিত্ব বাচাতে তিপ্রাল্যান্ড বিশেষ প্রয়োজন৷
শাসকদলের ডেপুটি লিডার তথা উপজাতি কল্যাণ দপ্তরের নির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা আলোচনায় বলেন আজ ঐতিহাসিক কারণে জাতি উপজাতির মধ্যে ভারসাম্যহীন হয়ে পড়েছে৷ অস্তিত্ব রক্ষায় সকলেই আন্দোলন করে৷ ভাষা, জাতির জন্য রাষ্ট্র, রাজ্য গঠন হয়৷ সংবিধানে তার সুযোগ রয়েছে৷ তবে আমরা চাই জাতি উপজাতি মিলে এক সাথে থাকতে৷ বিরোধীদলের সদস্য পদ্মলোচন ত্রিপুরা আলোচনায় অংশ নিয়ে বলেন তিপ্রাল্যান্ড সংবিধানে মোতাবেক কি ? গ্রেটার তিপ্রাল্যান্ড কোন রাজ্য রাষ্ট্র নিয়ে গঠন করা হবে৷ তা জনগণের কাছে পরিষ্কার করার প্রস্তাব করেন৷ অপর সদস্য সঞ্জিত রিয়াং তিপ্রাল্যান্ডের মানচিত্র প্রকাশ করার প্রস্তাব রাখেন৷
এদিকে আজ অধিবেশনের দ্বিতৃয়ার্ডে দ্য ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক কাউন্সিল (কনফ্লিুশন ইলেকশন এন্ড কন্ডাকট অফ বিজনেশ) ১৯তম সংশোধনী বিল ২০২১ সবব সন্মত ভাবে গৃহিত হয়েছে৷ এই বিলের উপর বিরোধীদল নেতা হংস কুমার ত্রিপুরা, মুখ্য নির্বাহী সদস্য পুনচন্দ্র জমাতিয়া এবং শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য চিত্তরঞ্জন দেববর্মা আলোচনা করেন৷ আলোচনা শেষে চেয়ারম্যান বিলটি গ্রহণের জন্য অধিবেশনে পেশ করেন৷ তখন শাসক ও বিরোধী সকল সদস্য বিল গ্রহণের সন্মতি জ্ঞাপন করেন৷
অপরদিকে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক ভিলেজ কমিটি (কন্ডটি অফ ইলেকশন থার্ড এমেন্ডমেন্ট) বিল ২০২১ অধিবেশনে আজ গৃহিত হয় নি৷ বিরোধী দলনেতা হংস কুমার ত্রিপুরা কিছু সংশধনী এনেছেন৷ তখন ডেপুটি লিডার তথা উপজাতি কল্যাণ দপ্তরের নির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা পরবর্তী সময়ে সংশোধন করে পুনরায় পরবর্তী অধিবেশনে পেশ করার জন্য প্রস্তাব করেন৷ চেয়ারম্যান জগদীশ দেববর্মা বিলটি সংশোধন করে পরের অধিবেশনে পেশ করার নির্দেশ দেন৷ এই বিলটির উপর আজ শাসকদলের মুখ্য সচেতক রবীন্দ্র দেববর্মা, মুখ্য নির্বাহী সদস্য পূর্নচন্দ্র জমাতিয়া এবং বিরোধী দলের সদস্য দাস আলোচনা করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top