নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): দিল্লি সফরের দ্বিতীয় দিন, শুক্রবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন। শুক্রবার সকালে সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন স্ট্যালিন, সোনিয়ার বাসভবনে রাহুলও উপস্থিত ছিলেন। সদ্য সমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকে-কংগ্রেস জোট নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার সোনিয়ার সঙ্গে বৈঠক করলেন ডিএমকে সভাপতি স্ট্যালিন।
বৈঠকের পরে রাহুল নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি আপলোড করে জানিয়েছেন, “কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও শ্রীমতি দুর্গাবতী স্ট্যালিনের সঙ্গে বৈঠক করলাম। তামিল জনগণের জন্য একটি শক্তিশালী ও সমৃদ্ধ রাজ্য গঠনে আমরা ডিএমকে-র সঙ্গে কাজ চালিয়ে যাব।” এর আগে বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন স্ট্যালিন।

সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ স্ট্যালিনের, দেখা করলেন রাহুলের সঙ্গেও
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















