News Flash

  • Home
  • Uncategorized
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনলাইনে মতামত, অধিকাংশ অভিভাবক বিপক্ষে ভোট দিয়েছেন
Image

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনলাইনে মতামত, অধিকাংশ অভিভাবক বিপক্ষে ভোট দিয়েছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ করোনার ভয়াবহতার মধ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হোক চাইছে না অভিভাবক মহল৷ মাধ্যমিক পরীক্ষার পক্ষে ভোট পড়েছে ১৬.৭৫ শতাংশ এবং বিপক্ষে পড়েছে ৮৩.২৫ শতাংশ৷ তেমনি, উচ্চমাধ্যমিক পরীক্ষার পক্ষে ভোট পড়েছে ৯.৯৪ শতাংশ৷ বিপক্ষে ভোটের হার ৯০.০৬ শতাংশ৷ ফলে, ত্রিপুরায় পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে না, তা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে৷


প্রসঙ্গত, করোনার প্রকোপে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে মহা ফাঁপরে পড়েছে শিক্ষা দফতর৷ একদিকে ছাত্রছাত্রীদের ভবিষ্যত, অন্যদিকে তাদের নিরাপত্তা৷ কী প্রাধান্য দেওয়া উচিত, সে-বিষয়ে সিদ্ধান্ত নিতে গভীর দুশ্চিন্তায় পড়েছে ত্রিপুরা সরকার৷ ইতিমধ্যে বিশিষ্টজনদের সাথে জরুরি বৈঠকেও কোনও রফা সূত্র বের হয়নি৷ তাই ত্রিপুরা সরকার অভিভাবকদের মতামতের অপেক্ষায় ছিল৷


সম্প্রতি শিক্ষা দফতর অভিভাবকদের অনলাইনে মতামত চেয়েছিল৷ পরীক্ষার পক্ষে-বিপক্ষে মত জানার জন্যই ওই ব্যবস্থা করেছিল দফতর৷ আজ সন্ধ্যা ৬-টা পর্যন্ত ছিল মতামত জানানোর সময়সীমা৷ সে মোতাবেক জমা পড়েছে মতামত৷ তাতে দেখা যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা নিয়ে ২১,৯৭৮ জন অভিভাবক অনলাইনে মতামত জানিয়েছেন৷ এতে দেখা গেছে পরীক্ষা হোক চাইছেন ৩,৬৮২ জন, শতাংশের হার ১৬.৭৫ এবং পরীক্ষার বিপক্ষে ভোট পড়েছে ১৮,২৯৬ জনের৷ শতাংশের হার ৮৩.২৫৷


তেমনি, উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ২৪,৭৯৩ জন অভিভাবক মতামত দিয়েছেন৷ তাঁদের মধ্যে ২,৪৬৫ জন চাইছেন পরীক্ষা হোক৷ শতাংশের হিসাবে হার ৯.৯৪৷ কিন্তু বিপক্ষে ভোট দিয়েছেন ২২,৩২৮ জন৷ যার শতাংশের হিসাবে হার ৯০.০৬৷ সব মিলিয়ে দুটি পরীক্ষার জন্য ৪৬,৭৭১ জন মতামত দিয়েছেন৷ পরীক্ষা হোক চাইছেন ৬,১৪৭ জন এবং বিপক্ষে ভোট দিয়েছেন ৪০,৬২৪ জন৷ স্বাভাবিকভাবে, সংখ্যাগরিষ্ঠ অভিভাবকদের মতামতকেই শিক্ষা দফতর প্রাধান্য দেবে বলে মনে করা হচ্ছে৷ আগামী ২১ জুন পুনরায় বৈঠকে বসবে শিক্ষা দফতর৷ ওই দিন পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top