News Flash

  • Home
  • Uncategorized
  • চুরাইবাড়ি খাদ্যগুদামে কাজ হারিয়ে অসহায় শ্রমিককুল
Image

চুরাইবাড়ি খাদ্যগুদামে কাজ হারিয়ে অসহায় শ্রমিককুল

আগরতলা, ১৫ জুন : চুরাইবাড়ি খাদ্যগুদামে কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছে শ্রমিকরা। তাদের জন্য পুনরায় কাজের ব্যবস্থা করতে জোরালো দাবি জানিয়েছে তারা।কাজ হারিয়ে চুড়াইবাড়ি খাদ্যগুদামের কর্মীরা প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিক সর্দার রমা সেন জানান, গত পাঁচ বছর ধরে চুড়াইবাড়ি খাদ্যগুদামে প্রায় কুড়ি জন শ্রমিক কাজ করে আসছে। এতদিন কোনো বাঁধার সম্মুখীন না হলেও বর্তমানে তাদের রোজগারে ভাটার টান পড়েছে। তিনি জানান, চলতি বছরের গত মে মাসে রাজ্যের খাদ্য দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়, চুড়াইবাড়ি খাদ্য গুদাম থেকে বাগবাসা, দামছড়া, খেদাছড়া এবং পানিসাগরে যে চাল সরবরাহ করা হতো তা চুড়াইবাড়ি থেকে আর সরবরাহ করা হবে না। সেগুলি ধর্মনগর খাদ্য গুদাম থেকে সরবরাহ করার নির্দেশ জারি করা হয়। তাতে চুড়াইবাড়ির প্রায় কুড়ি জন শ্রমিক কার্যত কর্মহীন হয়ে পড়েন।

জানানো হয় শুধু চুড়াইবাড়ি এলাকাতে চাল সরবরাহ করা হবে এই খাদ্য গুদাম থেকে। তাই শ্রমিকরা গত মে মাসের ১৩,১৭,২৪ ও চলতি মাসের ১১ তারিখ খাদ্য দপ্তর, খাদ্যমন্ত্রী, ধর্মনগর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মহকুমা শাসক, ধর্মনগর ডেপুটি ডিরেক্টর অফ ফুড সহ শ্রমিক সংগঠন বিএমএস কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে। কিন্তু তাতে কোনো সদুত্তর পাননি তারা। তাই গত সোমবার থাকে আন্দোলন সংগঠিত করে শ্রমিকরা। শ্রমিকনেতা রমা সেন মুখ্যমন্ত্রীকে সেই বিষয়ে নজর দেবার দাবি তুলেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে শ্রমিকরা কর্মহীন হয়ে সংসার প্রতিপালন করতে পারবে না। এ বিষয়ে জানতে চাওয়া হলে চুড়াইবাড়ি খাদ্য গুদামের এক কর্মকর্তা জানান সরকারি নির্দেশ জারি করার ফলেই এই সমস্যার সৃষ্টি হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top