News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা পরিস্থিতিতে এ বছরও স্থগিত মাহেশের রথযাত্রা
Image

করোনা পরিস্থিতিতে এ বছরও স্থগিত মাহেশের রথযাত্রা

শ্রীরামপুর , ১৫ জুন (হি.স.) : গত বছরের মতো এ বারও করোনা পরিস্থিতির জেরে স্থগিত হয়ে গেল শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। মঙ্গলবার এ কথা জানিয়েছে মাহেশ জগন্নাথ ট্রাস্টি বোর্ড। এ বার মাহেশের রথযাত্রা ৬২৫ তম বছরে পড়েছে।
মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত পিয়াল অধিকারী বলেন, ‘‘এই রথযাত্রা দেখতে বহু মানুষের সমাগম হয়। তেমন অবস্থায় সামাজিক দূরত্ব বিধি মানা অসম্ভব। তাই রথযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে। আগামী ২৪ জুন জগন্নাথের স্নান যাত্রা উৎসব। সেই স্নানযাত্রা স্নানপিঁড়ির মাঠে হয়। এ বার তা হবে জগন্নাথ মন্দিরেই। ১২ জুলাই রথযাত্রা উৎসব। ওই দিন জগন্নাথ মন্দিরের পাশে অস্থায়ী ভাবে মাসির বাড়ি তৈরি করা হবে। সেখানেই থাকবেন জগন্নাথ ,বলভদ্র এবং সুভদ্রা।’’ তবে পুজোর যাবতীয় নিয়ম পালন করা হবে বলেও জানিয়েছেন পিয়ালবাবু।মাহেশের এই রথ ৫০ ফুট উচ্চতার। ১২টি চাকা। মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানির তৈরি এই লোহার কাঠামোর রথের বয়স ১৩৬ বছর। তার আগে ছিল কাঠের রথ। করোনা পরিস্থিতিতে গত বছরও রথযাত্রা স্থগিত রাখা হয়েছিল।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top