News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত জাতীয় পুরষ্কারজয়ী সঞ্চারি বিজয়, অভিনেতাকে চোখের জলে বিদায়
Image

প্রয়াত জাতীয় পুরষ্কারজয়ী সঞ্চারি বিজয়, অভিনেতাকে চোখের জলে বিদায়

বেঙ্গালুরু, ১৫ জুন (হি.স.): চিকিৎসকদের শত প্রচেষ্টা কাজে এল না, প্রয়াত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কন্নড় অভিনেতা সঞ্চারি বিজয়। মঙ্গলবার ভোররাতে বেঙ্গালুরুর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা সঞ্চারী বিজয়। অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার ভোররাত ৩.৩৪ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা সঞ্চারি বিজয়ন।
গত ১১ মে, শুক্রবার দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিনেতা সঞ্চারি। সোমবার অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, অভিনেতার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। তাও অভিনেতাকে বাঁচাতে সমস্ত ধরনের চেষ্টা করেছিলেন চিকিৎসকরা, কিন্তু মঙ্গলবার ভোররাত ৩.৩৫ মিনিট নাগাদ চিরঘুমে শায়িত হয়েছেন এই কন্নড় অভিনেতা। এদিন হাসপাতাল থেকে অভিনেতার নশ্বর দেহ নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুর রবীন্দ্র কলা ক্ষেত্রে। সেখানে তাঁকে চোখের জলে শেষশ্রদ্ধা জানানো হয়। পৈতৃক ভিটেতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
২০১১ সালে ‘রঙ্গাপ্পা হোগবিটনা’ ছবির সঙ্গে অভিনয় সফর শুরু করেছিলেন সঞ্চারি বিজয়। বহুল সমালোচিত ছবি ‘নান্নু অভানাল্লা’য় ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন সঞ্চারি বিজয়। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘অ্যাক্ট ১৯৭৮’ ছবিতেও নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন অভিনেতা। অভিনেতার অকাল মৃত্যুতে শোকের ছাঁয়া কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top