News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুর ও চড়িলামে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

কল্যাণপুর ও চড়িলামে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৪ জুন৷৷ সুনীল দাস নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল কল্যাণপুর থানার পুলিশ৷ ঘটনা কল্যাণপুর থানাধীন ঘিলাতলী এলাকাতে সোমবার বিকেলে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে৷ সংবাদে জানা যায়. ঘিলাতলী এলাকার মৃত শুধন দাসের ছেলে সুনীল দাস ওরফে পিছন দাস একসময় এলাকায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন৷


পরিবার সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরেই উনি আলাদা থাকতেন এবং সংসার ও পরিজনদের প্রতি উনার অনেকটাই অনীহা ছিল৷এলাকা সূত্রে খবর মাঝে অনেকদিন সাংসারিক ঝামেলার জন্য পরিজনদের থেকে অনেকটা দূরে ছিলেন সুনীল দাস, এরইমধ্যে প্রতিদিন মদের নেশায় বুঁদ হয়ে থাকতেন সুনীল দাস৷ আজ সন্ধ্যা রাতে হঠাৎ করে ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকার ভক্ত দাস পাড়া সন্নিহিত এলাকায় কয়েকজন এলাকাবাসী লক্ষ্য করেন সুনীল দাস মৃত অবস্থায় পড়ে রয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য এবং উদ্বেগ তৈরি হয়েছে৷ঘটনাস্থলে কল্যাণপুর থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ প্রাথমিক অনুমান হয়তোবা অতিরিক্ত মদ্যপানের ফলে মৃত্যু হয়েছেন সুনীল দাস এর, ময়নাতদন্তের পর গোটা বিষয় পরিষ্কার হবে৷ সুনীল দাস এর মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে৷ মৃত্যুকালে সুনীল দাস রেখে গেছেন উনার স্ত্রী এবং এক পুত্র ও এক বিবাহিত কন্যাকে৷ এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে পড়েছে৷ পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে দিয়েছে৷ তবে খুলনা অস্বাভাবিক মৃত্যু পুলিশের তদন্ত কমিটি আসল রহস্য উদঘাটন করতে৷


চড়িলাম সংযোজন ঃ জম্পূইজলা আর ডি ব্লকের অন্তর্গত উজান পাথালিয়া গুলিরায় বাড়ি রাবার বাগানে গান্ধী রায় দেববর্মা (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ৷ ঘটনায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ গিয়ে মৃতদেহ নামাতে গেলে শুরু হয় বাকবিতন্ডা৷ পুলিশ এবং এলাকাবাসীর মধ্যে৷ এলাকাবাসীর দাবি গান্ধী দেববর্মা কে খুন করে রাবার বাগানে ঝুলিয়ে রাখা হয়েছে৷ তাই তারা বর্তমানে ডগ স্কোয়ার্ড দাবি করেছেন৷ বিশ্রামগঞ্জ থানার পুলিশ ডগ স্কোয়াড নিয়ে এসে তদন্ত শুরু করেছেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top