News Flash

  • Home
  • Uncategorized
  • এসএফআই নেতার বাড়িতে হামলা, প্রতিবাদে পুলিশ হেডকোয়ার্টারে ধর্ণা
Image

এসএফআই নেতার বাড়িতে হামলা, প্রতিবাদে পুলিশ হেডকোয়ার্টারে ধর্ণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ রবিবার রাতে পশ্চিম জয়নগর এলাকায় এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেবের বাড়িতে দুসৃকতিকারীরা আক্রমণ সংগঠিত করেছে৷ বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সন্দীপন দেবের বাড়িতে হামলার প্রতিবাদে সোমবার এস এফ আই, ডি ওয়াই এফ আই, এবং টি ওয়াই এফ বামপন্থী ছাত্র যুব সংগঠন মিলে আগরতলা পুলিশ হেডকোয়ার্টারে সামনে বিক্ষোভ প্রদর্শন করেন৷


বাম ছাত্র যুব সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়৷ রাজ্য পুলিশের মহানির্দেশক এর প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, রাজ্যে বিরোধীদের রাজনৈতিক অধিকার হরণ করার চক্রান্ত শুরু হয়েছে৷ ছাত্ররা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ খুলতে পারছেনা৷ একের পর এক হামলার ঘটনা অব্যাহত রয়েছে৷

Attack on SFI leader’s home, police headquarters dharna in protest
এসব বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো ধরনের প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অভিযোগ করেছেন৷ পুলিশের অস্তিত্ব নিয়েও তিনি প্রশ্ণ তুলেছেন৷ পুলিশ শাসক দলের তল্পিবাহক হয়ে কাজ করে চলেছে বলে অভিযোগ৷ অবিলম্বে এ ধরনের হামলার ঘটনা বন্ধ না হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে৷এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেবের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top