News Flash

  • Home
  • Uncategorized
  • অনলাইনে খাবার অর্ডার করতে গিয়ে জালিয়াতদের খপ্পরে দমদমের মডেল
Image

অনলাইনে খাবার অর্ডার করতে গিয়ে জালিয়াতদের খপ্পরে দমদমের মডেল

কলকাতা, ১৪ জুন ( হি স): করোনা আবহের মাঝেই ক্রমাগত বাড়ছে জালিয়াতদের জালিয়াতি । ফের খাস কলকাতায় জালিয়াতির অভিযোগ । অনলাইনে খাবার অর্ডার করতে গিয়ে খোয়া গেল টাকা। সোমবার এমনটাই অভিযোগ জমা পড়েছে দমদম থানায় ।
 করোনা আবহে বর্তমানে লকডাউন চলছে রাজ্য জুড়ে । কিন্তু এই লকডাউন আবহের মাঝেই ক্রমাগত বাড়ছে জালিয়াতির অভিযোগ । অভিযোগ উঠেছে, দমদমের বাসিন্দা পেশায় উঠতি মডেল অনলাইনে তিনি খাবার অর্ডার করেন । অভিযোগকারীনির অভিযোগ, চাইনিজ খেতে ইচ্ছা হয়েছিল বলে  তিনি অনলাইনে খাবার অর্ডার করেন । ১৩০ টাকার খাবার অর্ডার করেছিলেন তিনি । কিন্তু প্রতারকদের খপ্পরে পড়ে একাউন্ট থেকে গায়েব ৩০ হাজার টাকা । অভিযোগ, তাকে ফোন করে বলা হয় দেরি হওয়ার কারণে তার অর্ডার ক্যানসেল হয়ে গেছে টাকা রিফান্ড হয়ে যাবে । তবে, তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে । প্রতারকদের কথামতো সেই অ্যাপ ডাউনলোড করতেই বিপত্তি । উধাও হয়ে গেল হাজার হাজার টাকা । ফোন হ্যাক করে টাকা গায়েব করে নেওয়ার অভিযোগ উঠেছে । অভিযোগকারীনির আরও অভিযোগ ইতিমধ্যেই দমদম থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি । কিন্তু অভিযোগ দায়ের করার পরেও বিভিন্ন নম্বর থেকে তার কাছে ফোন আসছে এবং তাকে বলা হচ্ছে টাকা রিফান্ড দেওয়া হবে অ্যাপ ডাউনলোড করতে । ইতিমধ্যেই ঘটনা তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ ।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top