News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • ভারতে ৩৮-কোটি ছুঁইছুঁই কোভিড-টেস্ট, সুস্থতা ক্রমেই ঊর্ধ্বমুখী
Image

ভারতে ৩৮-কোটি ছুঁইছুঁই কোভিড-টেস্ট, সুস্থতা ক্রমেই ঊর্ধ্বমুখী

নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): ভারতে ৩৭.৯৬-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৩ জুন সারা দিনে ভারতে ১৪,৯২,১৫২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৩৭,৯৬,২৪,৬২৬-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৪,৯২,১৫২ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। ৭২ দিন পর এই প্রথম এতটা কমল আক্রান্তের সংখ্যা, তবে টেস্টের সংখ্যা যত কমছে নতুন করোনা-আক্রান্তের সংখ্যাও ততটাই কমছে।
সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ফের কমল ভারতে, বিগত ২৪ ঘন্টায় কমেছে ৫৩,০০১। ৫৩ হাজার ০০১ জন কমে যাওয়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৯ লক্ষ ৭৩ হাজার ১৫৮-তে (৩.৩০ শতাংশ) পৌঁছেছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,১৯,৫০১ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ৩,৭৪,৩০৫ জনের মৃত্যু হয়েছে (১.২৭ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩,৯২১ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ২,৮১,৬২,৯৪৭ জন (৯৫.৪৩ শতাংশ)।

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024
Scroll to Top