News Flash

  • Home
  • Uncategorized
  • ডি’ককের শতরান, প্রথম টেস্টে হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
Image

ডি’ককের শতরান, প্রথম টেস্টে হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ

সেন্ট লুইস, ১২ জুন (হি.স.) : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও বেকায়দায় পড়ল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩২২ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে তারা। এখনও পিছিয়ে ১৪৩ রানে। ফলে ইনিংসে হারেরও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দক্ষিণ আফ্রিকাকে ৩০০-র গন্ডি পার করাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন কুইন্টন ডি’কক। উল্টোদিকে একের পর এক সতীর্থকে হারালেও শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১৪১ রানে। মেরেছেন ১২টি চার এবং ৭টি ছয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭৫ রানে ৪ উইকেট নিয়েছেন জেসন হোল্ডার।
জবাবে দ্বিতীয় ইনিংসেও প্রোটিয়া বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ের উত্তর খুঁজে পায়নি ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট (৭), শাই হোপ (১২) কেউ দাঁড়াতে পারেননি। দ্বিতীয় দিনের শেষে উইকেটে রয়েছেন রস্টন চেজ (অপরাজিত ২১) এবং জারমেইন ব্ল্যাকউড (অপরাজিত ১০)। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট অনরিখ নোখিয়া এবং কাগিসো রাবাডার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top