News Flash

  • Home
  • Uncategorized
  • প্রদেশ বিজেপি পদাধিকারীদের সাথে বৈঠক রাজ্য সভাপতির, গৃহীত একাধিক সিদ্ধান্ত
Image

প্রদেশ বিজেপি পদাধিকারীদের সাথে বৈঠক রাজ্য সভাপতির, গৃহীত একাধিক সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ আজ বিজেপির প্রদেশ কার্যালয়ে রাজ্য সভাপতি অধ্যাপক ডা. মানিক সাহার পৌরোহিত্য প্রদেশ শীর্ষ নেতৃত্বদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যে-সব মোর্চা, জেলা, মণ্ডলের পূর্ণাঙ্গ কমিটি হয়নি সেগুলির পূর্ণাঙ্গ কমিটি অতি দ্রুত গঠন করা হবে৷


এই বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, সাতটি মোর্চার পদাধিকারী, ১২টি সেল ও ২৮টি ডিপার্টমেন্টের কনভেনার এবং কো-কনভেনারদের নিয়ে ১১ জুন থেকে ২০ জুন পর্যন্ত প্রদেশ সভাপতি তাঁদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন৷ সেই মোতাবেক আজ এক্স-সার্ভিসম্যান সেল, ট্রেড সেল, কো-অপারেটিভ সেল, ডক্টরসসেলের কনভেনার, কো-কনভেনার এবং সেল প্রভারীদের নিয়ে প্রদেশ কার্যালয়ে আলোচনা করেন সভাপতি৷


মূলত, রাষ্ট্রীয় সভাপতির নির্দেশ মোতাবেক ২১ জুন আন্তজার্তিক যোগদিবস হিসেবে পালন করবে বিজেপি৷ যোগদিবসে কোভিড বিধি মেনে দলীয় কর্মীদের দ্বারা প্রতিটি মণ্ডলে দুটি করে যোগশিবিরের আয়োজন করা হবে৷ ২৩ জুন ড় শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস এবং ৬ জুলাই জন্মদিন উপলক্ষ্যে প্রদেশ থেকে শুরু করে বুথ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং তাঁর আদর্শকে সকলের সামনে তুলে ধরবে বিজেপি৷


প্রসঙ্গত, ১৯৭৫ সালের ২৫ জুন তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করে গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছিলেন৷ দেশবাসীর উপর নামিয়ে এনেছিলেন অমানবিক দমন-পীড়ন৷ এর প্রতিবাদে রাজ্যব্যাপী ২৫ জুনকে ‘কালো দিবস’’ হিসেবে পালন প্রদেশ বিজেপি৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও রাজ্য পর্যায়ে আলোচনা সংগঠিত করা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top