News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যে জীবনদীপ নিভল আরও আটজনের
Image

করোনা : রাজ্যে জীবনদীপ নিভল আরও আটজনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ করোনায় মৃত্যুর মিছিল থামতেই চাইছে না ত্রিপুরায়৷ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও আটজনের মৃত্যু হয়েছে৷ একদিকে মৃত্যু মিছিল, অন্যদিকে ত্রিপুরায় করোনার সংক্রমণও বেড়েই চলেছে৷ বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার বাড়তে থাকায় চিন্তা অনেকটাই বাড়িয়েছে৷ গত ২৪ ঘণ্টায় অন্যান্য জেলায় সংক্রমণও গভীর চিন্তায় ফেলেছে৷ তবে দৈনিক সুস্থতার হার কিছুটা স্বস্তি দিয়েছে৷ কিন্তু দৈনিক মৃত্যুর ঘটনা ভীষণ উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে৷


ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় ১৩,৩৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৬৪১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ দৈনিক আক্রান্তের হার সামান্য বেড়ে হয়েছে ৪.৭৯ শতাংশ৷ এদিকে, আরও আটজনের মৃত্যু করোনাকালে চিন্তা বাড়িয়েই রেখেছে৷ কারণ, প্রতিদিন করোনায় আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বিগ্ণ গোটা রাজ্য৷ অবশ্য, গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন৷ তবে চিন্তা এখনও রীতিমতো বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২০৩ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ তাতে, পশ্চিম ত্রিপুরা জেলা আবারও সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৫,২৭১ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১,৪৭৩ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১১,৯২১ জনকে নিয়ে মোট ১৩,৩৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে আরটি-পিসিআরে ৮৬ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৫৫৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৬৪১ জন নতুন করোনা সংক্রমিতের খোঁজ পাওয়া গেছে৷


তবে সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ এতে বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫২৭১ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৫৮,০৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৫২,১৫৮ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার হয়েছে ৫.২০ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৯.৮৮ শতাংশ৷ এদিকে মৃত্যুর হার ১.০৪ শতাংশ৷ নতুন করে ৮ জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৬০১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে থাকছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ২০৩ জন, দক্ষিণ জেলায় ৭১ জন, গোমতি জেলায় ৫৪ জন, ধলাই জেলায় ৩৯ জন, সিপাহিজলা জেলায় ৫৭ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৭৪ জন, উনকোটি জেলায় ৯৫ জন এবং খোয়াই জেলায় ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে৷
এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পৌরহিত্যে কোভিড পরিস্থিতি নিয়ে এদিন গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে উপস্থিতি ছিলেন আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন সাংসদ প্রতীমা ভৌমিক, আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ দিলীপ দাস সহ স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারীকরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top