News Flash

  • Home
  • Uncategorized
  • বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
Image

বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

কলকাতা, ৯ জুন (হি. স.) : প্রবীন চলচ্চিত্র পরিচালক  বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার নরেন্দ্র মোদী টুইটে লিখেছেন, “বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যুতে আমি মর্মাহত। তাঁর বিভিন্ন সৃষ্টির সঙ্গে সমাজের নানা বিভাগের সম্পর্ক রয়েছে। তিনি খ্যাতিমান চিন্তাবিদ ও কবিও ছিলেন। তাঁর পরিবার এবং গুনমুগ্ধদের কাছে এই দুঃখের সময়ে সমবেদনা জানাই। ওম শান্তি।“

বৃহস্পতিবার সকাল ৬ টা নাগাদ দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। সকালবেলা তাঁর স্ত্রী তাঁকে ডাকতে গেলে কোনও সাড়া শব্দ পাননি। দ্রুত খবর দেন চিকিৎসককে। তারপরই জানা যায় ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে পরিচালকের। বার্ধক্যজনিত সমস্যা ছিলই, সঙ্গে ছিল কিডনির সমস্যাও। নিয়মিত ডায়ালিসিস করতে হত তাঁকে।

‘গৃহযুদ্ধ’, ‘উত্তরা’, ‘ফেরা’ তাঁর উল্লেখযোগ্য কিছু ছবি। ‘তাহাদের কথা’ অবিস্মরনীয় কাজ আজও দর্শকদের মুগ্ধ করে। বুদ্ধদেব দাশগুপ্ত স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন অ্যাওয়ার্ড, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন।

প্রসঙ্গত, বিশিষ্ট চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের  প্রয়াণে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র  জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি তাঁর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top