News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীরা শক্তিশালী হলে রাস্তায় বসতে হত না কৃষকদের : রাকেশ টিকাইত
Image

বিরোধীরা শক্তিশালী হলে রাস্তায় বসতে হত না কৃষকদের : রাকেশ টিকাইত

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): কৃষক আন্দোলন, কৃষি বিল-সহ নানা বিষয়ে বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন রাকেশ টিকাইত-সহ অন্যান্য কৃষক নেতারা। মমতা ও টিকাইতের মধ্যে মূলত কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে জল্পনা রয়েছে। যদিও, বৃস্পতিবার ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত জানিয়েছেন, “মমতাকে আমরা বলেছি, দেশের বিরোধীদের শক্তিশালী হতে হবে। বিরোধীরা শক্তিশালী হলে রাস্তায় বসতে হত না কৃষকদের।” রাকেশ টিকাইত বলেছেন, “আমরা এখন রাস্তায় বসে আছি, বিরোধীরা শক্তিশালী হলে এমনটা করতে হত না আমাদের। মমতাকে আমরা এটাই বলেছি।”    
মমতার সঙ্গে টিকাইতের বৈঠক নিয়ে নানা মহলে নানা জল্পনা চলছে। এ প্রসঙ্গে রাকেশ টিকাইত বলেছেন, “আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, দলের প্রধানের সঙ্গে নয়। আমি কি আফগানিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছি, যে ভারত সরকারের অনুমতি নিতে হবে? মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য কি ভিসার প্রয়োজন রয়েছে? আমরা সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করব, উত্তরাখণ্ডে বিজেপির সরকার এবং পঞ্জাবে কংগ্রেস সরকার, আমরা তাঁদের সঙ্গেও দেখা করব।”

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top