নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): টিকা নিতে গেলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আর সেটা করার জন্য মোবাইল ফোনটিই যথেষ্ট, প্রয়োজন ইন্টারনেটের। পদ্ধতিও খুবই সহজ। কিন্তু, প্রশ্ন হল যাঁদের মোবাইল নেই, নেই যাঁদের ইন্টারনেট, তাঁদের ক্ষেত্রে কী হবে? এই প্রশ্নই তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের মতে, “যাঁদের কাছে ইন্টারনেট নেই, বেঁচে থাকার অধিকার তাঁদেরও আছে।” বৃহস্পতিবার সকালে টুইট করে রাহুল গান্ধী লিখেছেন, “ভ্যাকসিনের জন্য শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশন যথেষ্ট নয়, টিকাকরণ কেন্দ্রে যাওয়া প্রত্যেকের টিকা পাওয়া উচিত।” রাহুল এরপর লেখেন, “যাঁদের কাছে ইন্টারনেট নেই, বেঁচে থাকার অধিকার তাঁদেরও আছে।”
ভারতে প্রথম পর্বে ৬০ বছর বয়স্কদের করোনা টিকা দেওয়া শুরু হয়। এরপর শুরু হয় ৪৫ বা তার বেশি বয়স্কদেরও টিকাকরণ। এখন ১৮ বছর বা তদূর্ধ্বদেরও টিকা দেওয়া হচ্ছে। তবে টিকা নিতে গেলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইলে কোউইন অ্যাপ খুলে অথবা cowin.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু, মোবাইল না থাকার কারণে, মোবাইল থাকলেও ইন্টারনেটের জন্য অনেকেই রেজিস্ট্রেশন করতে পারছেন না।

যাঁদের ইন্টারনেট নেই, বেঁচে থাকার অধিকার তাঁদেরও আছে : রাহুল গান্ধী
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















