News Flash

  • Home
  • Uncategorized
  • আগ্রায় ক্যান্টারে ট্রাকে ধাক্কা যাত্রীবাহী বাসের, প্রাণ হারালেন ৪ জন
Image

আগ্রায় ক্যান্টারে ট্রাকে ধাক্কা যাত্রীবাহী বাসের, প্রাণ হারালেন ৪ জন

আগ্রা, ১০ জুন (হি.স.): উত্তর প্রদেশের আগ্রায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ক্যান্টার ট্রাকে ধাক্কা মারল একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন, এছাড়াও ওই বাসের ১১ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে এতমাদপুর থানার অন্তর্গত ২ নম্বর জাতীয় সড়কের উপর চালেসর ফ্লাইওভারে। উত্তর প্রদেশ পরিবহণ নিগমের দুর্ঘটনাগ্রস্ত বাসটি কানপুর থেকে আগ্রা বাস স্টেশন অভিমুখে যাচ্ছিল।
সাব-ইন্সপেক্টর উদয়বীর সিং জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ উত্তর প্রদেশ পরিবহণ নিগমের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ক্যান্টার ট্রাকে ধাক্কা মারে। ক্যান্টার ট্রাকে ধাক্কা মারার পর রোড ডিভাইডারের উপর উঠে যায় বাসটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং ১১ জন আহত হয়েছেন। মৃতদের নাম-মণি (৬০), রেশম (৬৫), মন্ডলেশ্বর (২৮) এবং নরেন্দ্র সিং চৌহান (৫২)। আহতদের উদ্ধার করে আগ্রার সরোজিনী নায়ডু মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top