News Flash

  • Home
  • Uncategorized
  • আদালতের হস্তক্ষেপে কলকাতা পুলিশ ঘরছাড়াদের ঘরে ফেরালো
Image

আদালতের হস্তক্ষেপে কলকাতা পুলিশ ঘরছাড়াদের ঘরে ফেরালো

কলকাতা, ৯ জুন (হি. স.) : আদালতের হস্তক্ষেপে বাড়ি ফিরছেন ঘরছাড়ারা। বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হতেই বিজেপি কর্মী সমর্থকদের ওপর শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে নানা প্রান্তে। এরপরই আতঙ্কে ঘরছাড়া হয়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে কার্যত পালিয়ে আত্মগোপন করে বহু পরিবার। পরবর্তী সময়ে শাসকদলের অত্যাচারের ঘরছাড়াদের ঘরে ফেরানোর আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। আদালতের তরফে রাজ্য সরকার তথা পুলিশকে অবিলম্বে ঘরছাড়াদের ঘরে ফেরানোর  নির্দেশ জারি করা হয়। এরকমই মানিকতলা বিধানসভা কেন্দ্রের ঘরছাড়াদের  ঘরে ফেরানোর উদ্যোগ নিল মানিকতলা থানার পুলিশ।

পরে চিৎপুর ও উল্টোডাঙা থানা সংলগ্ন এলাকার বিজেপি কর্মী, যাঁরা নির্বাচন পরবর্তী হিংসার কারনে ঘরছাড়া ছিলেন তাঁদের বিশেষ উদ্যোগে বাড়ি ফেরাতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি যুবমোর্চার সহ সভাপতি প্রিয়াঙ্কা টিবরেওয়াল। 

দুপুরে মানিকতলা থানা সংলগ্ন এলাকায় ফিরে আসেন ঘরছাড়ারা। মানিকতলা বিধানসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে বলেন, ‘আমরা পরাজিত হয়েছি। তবে আমরা খুশি আমাদের যারা সমর্থন করেছিল সেই সমস্ত ঘরছাড়ারা আজ বাড়ি ফিরেছে। আদালত যদি হস্তক্ষেপ না করতো তাহলে ওদের ঘরে ফেরা হত না। ভোটের ফলাফল ঘোষণা হতেই আমাদের কর্মী সমর্থকদের ওপর দলের নেতাদের নির্দেশে নির্মম অত্যাচার চালায় শাসকদলের দুষ্কৃতীরা’। 

প্রিয়ঙ্কা ‘হিন্দুস্থান সমাচার’-কে বলেন, “আমার এলাকা এন্টালিতে ঘরছাড়া ছিল দু’শর ওপর। ওদের দিন চারেক আগেই ফিরিয়ে আনতে পেরেছি। হুগলি, হাওড়ার বিভিন্ন কেন্দ্র, বিধাননগর— সর্বত্র ভোটের ফল প্রকাশের পর বিজেপি-র কর্মী সমর্থকরা ঘরছাড়া ছিল। আস্তে আস্তে তারায়ঘরে ফিরল বা ফিরছে।“

বিজেপি নেতৃত্বের  কথায়,’ বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই কেউ ঘর ছেড়ে আশ্রয় নেন বিজেপির আশ্রয় কেন্দ্রে। আবার কেউবা নিজের ভিটেমাটি ছেড়ে পালিয়ে গিয়ে আত্মগোপন করেন আত্মীয় পরিজনদের বাড়িতে। একপ্রকার এক কাপড়েই পরিবার-পরিজন নিজেদের সন্তানদের সঙ্গে নিয়ে এলাকা ছাড়া আজও বহু পরিবার। আদালতের নির্দেশে এবং কলকাতা পুলিশের সহযোগিতায় বাড়ি ফেরার উদ্যোগে খুশি ঘরছাড়ারা। 

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top