লন্ডন, ৮ জুন (হি.স.): চার থেকে এক ধাক্কায় এক! সোমবার (৭ জুন) করোনার জেরে মাত্র একজনকে প্রাণ হারাতে হয়েছে ব্রিটেনে। কিন্তু, রবিবার (৬ জুন) সারাদিনে ব্রিটেনে করোনা কেড়ে নিয়েছিল চারজনের প্রাণ। মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে থাকলেও, লাফিয়ে বাড়ল আক্রান্তের সংখ্যা, ব্রিটেনে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৫,৬৮৩ জন। ব্রিটেনে এযাবৎ কোভিডে আক্রান্ত ১২৭,৮৪১ জন রোগীর মৃত্যু হয়েছে।
ব্রিটেনের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, নতুন করে ৫,৬৮৩ জন আক্রান্ত হওয়ার পর ব্রিটেনে এযাবৎ মোট কোভিডে আক্রান্তের সংখ্যা ৪,৫২২,৪৭৬ জন। একজনের মৃত্যুর পর মৃতের সংখ্যা ১২৭,৮৪১-এ পৌঁছেছে এবং করোনার থেকে সেরে উঠেছেন ৪,২৭৭,০৯৮ জন। বিগত এক সপ্তাহ ধরে ব্রিটেনে রোজ আক্রান্ত হচ্ছিলেন ৫ হাজারের বেশি মানুষ। কিন্তু, সেই ট্রেন্ড অব্যাহত থাকল সোমবারও। তবে, মৃত্যুর সংখ্যা কমেছে।

সংক্রমণ বাড়লেও মৃত্যু নিয়ন্ত্রণেই, ব্রিটেনে সুস্থতার হার ঊর্ধ্বমুখী
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















