News Flash

  • Home
  • দিনের খবর
  • ঋণ গ্রহীতাগণ তাদের ঋণ ফেরত কিস্তির পরিমাণ এবং সময়সীমা পরিবর্তন করতে পারবেন
Image

ঋণ গ্রহীতাগণ তাদের ঋণ ফেরত কিস্তির পরিমাণ এবং সময়সীমা পরিবর্তন করতে পারবেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ সোমবার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, গত ৫ই মে, ২০২১ তারিখের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ঘোষিত নীতি অনুযায়ী যে সকল ঋণ ১ এপ্রিল, ২০২১ তারিখ থেকে আজকে পর্যন্ত অনুৎপাদক সম্পদ NPA) হিসেবে চিহ্ণিত হয়েছে সেগুলি ঋণের শর্তাবলী পুনর্বিন্যাসের আওতায় আনার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে৷

এরফলে ঋণ গ্রহীতাগণ তাদের ঋণ ফেরত কিস্তির পরিমাণ এবং সময়সীমা পরিবর্তন করতে পারবেন৷ এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ৭ লক্ষের উপর মানুষ উপকৃত হবেন৷ অনুরূপভাবে ক্ষুদ্র ঋণ প্রদানকারী ব্যাঙ্ক এবং সংস্থা সমূহ MFI) তাদের গ্রাহকদের ঋণগুলিও ঋণের শর্তাবলী পুনর্বিন্যাসের আওতায় নিয়ে আসতে পারে৷ এই সুুবিধা গ্রহণ করার জন্য ঋণ গ্রহীতাগণ আগামী ৩০ সেপ্ঢেম্বর, ২০২১ তারিখের মধ্যে নিজ নিজ ব্যাঙ্ক বা ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থার শাখায় বিস্তারিত বিবরণের জন্য যোগাযোগ করতে পারেন৷

করোনা অতিমারির সময়ে রাজ্যের ঋণ গ্রহীতাদের কিস্তি প্রদান সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রাষ্টায়ত্ত ব্যাঙ্ক এবং মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশনের প্রতিনিধিদের সঙ্গে গত ২ জন উপমুখ্যমন্ত্রী সভাপতিত্বে এক সভাও অনুষ্ঠিত হয়েছে৷


২০২০-২১ অর্থবর্ষে রাজ্যের ৬ লক্ষ ৯২ হাজার ৫২ জন ব্যাঙ্কগুলি থেকে বিভিন্ন প্রকল্পে ১৬,৮৮৪ কোটি ৬৫ লক্ষ টাকা ঋণ নিয়েছেন৷ এরমধ্যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ২ লক্ষ ৭৩ হাজার ৫০৯ জন ১,৫৮৪ কোটি ১৯ লক্ষ, প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রকল্পে PMEGP) ১,০৩৬ জন ঋণ নিয়েছেন ৫১ কোটি, স্বাবলম্বন প্রকল্পে ৮০৮ জন ঋণ নিয়েছেন ২০কোটি ৩০ লক্ষ টাকা৷ এছাড়াও অন্যান্য প্রকল্প মিলে মোট ৬ লক্ষ ৯২ হাজার ৫২ জন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন৷ ফলে রাজ্যের বর্তমানে সিডি রেশিও ৫৪ শতাংশ পৌছেছে বলে শিক্ষামন্ত্রী জানান৷

Releated Posts

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top