News Flash

  • Home
  • Uncategorized
  • ৪ সপ্তাহে ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণ লক্ষ্য, নয়া অভিযানের সূচনা দিল্লিতে
Image

৪ সপ্তাহে ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণ লক্ষ্য, নয়া অভিযানের সূচনা দিল্লিতে

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): আগামী ৪ সপ্তাহের মধ্যে দিল্লিতে ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণের লক্ষ্য নিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। সেই লক্ষ্যে নতুন অভিযানের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অভিযানের নাম রাখা হয়েছে-“যেখানে ভোট, সেখানেই টিকাকরণ”। সোমবার কেজরিওয়াল জানিয়েছেন, সোমবার থেকে যেখানে ভোট, সেখানেই টিকাকরণ অভিযান শুরু করছি আমরা। এই অভিযানের মাধ্যমে মানুষজনকে আমরা বলব নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে টিকা নিতে। যদি, টিকার অভাব না হয়, তাহলে ৪ সপ্তাহের মধ্যে ৪৫ বছরের ঊর্ধ্বে দিল্লির সমস্ত মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছি আমরা।
কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লিতে ৪৫ বছরের ঊর্ধ্বে মানুষের সংখ্যা প্রায় ৫৭ লক্ষ। তাঁদের মধ্যে ২৭ লক্ষ মানুষ ইতিমধ্যেই টিকার প্রথম ডোজ নিয়েছেন, বাকি ৩০ লক্ষ মানুষকে প্রথম ডোজ দিতে হবে। সমস্যা হল, ৪৫ বছরের ঊর্ধ্বদের জন্য যে টিকাকরণ কেন্দ্র রয়েছে সেখানে ততটা ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। আমরা এবার মানুষের কাছে পৌঁছে তাঁদের বলব, নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে টিকা নিতে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top