নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): কমছে না, বরং পেট্রোল ও ডিজেলের দাম ক্রমশ বেড়েই চলেছে ভারতে। রবিবারের পর সোমবারও দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-সহ দেশের সর্বত্রই বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। নতুন করে ২৮ পয়সা দাম বাড়ার পর রাজধানী দিল্লিতে সোমবার পেট্রোলের বর্ধিত দাম ৯৫.৩১ টাকা এবং ২৭ পয়সা বৃদ্ধির ডিজেলের দাম ৮৬.২২ টাকা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৫.২৮ টাকা এবং ডিজেলের নতুন দাম ৮৯.০৭ টাকা|
মুম্বইয়ে ক্রমেই বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। মুম্বইয়ে সোমবার পেট্রোলের দাম পৌঁছেছে ১০১.৫২ টাকায় এবং ডিজেলের দাম ৯৩.৫৮ টাকা। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৬.৭১ টাকা প্রতি লিটার এবং ৯০.৯২ টাকা প্রতি লিটার। কোনও দিন বাড়ছে, কোনও দিন আবার অপরিবর্তিত থাকছে, কিন্তু পেট্রোল ও ডিজেলের দাম কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে রোজই চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। দুই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস দেশের সাধারণ মানুষ।

নাভিশ্বাস সাধারণ মানুষের, পেট্রোল ও ডিজেল ফের মহার্ঘ্য
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















