News Flash

  • Home
  • Uncategorized
  • দৈনিক সংক্ৰমণ কমে ১-লক্ষ, ভারতে কোভিডে মৃত্যু বেড়ে ৩৪৯,১৮৬
Image

দৈনিক সংক্ৰমণ কমে ১-লক্ষ, ভারতে কোভিডে মৃত্যু বেড়ে ৩৪৯,১৮৬

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): ভারতে একধাক্কায় অনেকটাই কমে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা অবশ্য আড়াই হাজারের কাছেই রয়েছে। বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন, এই সময়ে দেশে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ২,৪২৭ জন রোগীর। একইসঙ্গে রবিবার সারাদিনে দেশে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৭৪ হাজার ৩৯৯ জন। কোভিড টিকাকরণ সমানতালেই চলছে, ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত মোট ২৩,২৭,৮৬,৪৮২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত ৫ এপ্রিল দেশে আক্রান্তের সংখ্যা প্রথমবার ১ লক্ষ পেরিয়েছিল। ক্রমেই বাড়তে বাড়তে সংক্রমণ পৌঁছে গিয়েছিল ৪ লক্ষতে। কমতে কমতে সোমবার ফের এক লক্ষের দোরগোড়ায় নেমে এল দৈনিক আক্রান্তের সংখ্যা।
সক্রিয় রোগীর সংখ্যা আরও কমে গেল ভারত, বিগত ২৪ ঘন্টায় হ্রাস হয়েছে ৭৬,১৯০। ৭৬ হাজার ১৯০ জন কমে যাওয়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ১৪ লক্ষ ০১ হাজার ৬০৯-তে (৪.৮৫ শতাংশ) পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২ হাজার ৪২৭ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৪৯,১৮৬ জন (১.২১ শতাংশ)।
সংক্রমণ হ্রাসের মধ্যে সুস্থতাই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১ লক্ষ ৭৪ হাজার ৩৯৯ জন। ফলে সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৭১,৫৯,১৮০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৩.৯৪ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২৩ কোটি ২৭ লক্ষ ৮৬ হাজার ৪৮২ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ১৩,৯০,৯১৬ জনকে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top