News Flash

  • Home
  • Uncategorized
  • ফরেস্ট রেঞ্জ অফিসে ঘুঘুর বাসা ধবংসের পথে সরকারি রাবার বাগান
Image

ফরেস্ট রেঞ্জ অফিসে ঘুঘুর বাসা ধবংসের পথে সরকারি রাবার বাগান

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৬ জুন৷৷ ফরেস্ট রেঞ্জার বাবুল দেববর্মার অনীহার কারণে ধবংসের মুখে বিলোনিয়া পুরাতন মতাইয়ের সরকারি রাবার বাগান৷ এমনই অভিযোগ উঠছে সরকারি রাবার বাগানের দায়িত্বপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জারের বিরুদ্ধে৷ পাশাপাশি এ বাগানের কর্মীরা, কাজ হারানোর ভয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে৷


সরকারি রাবার বাগানের কর্মীরা বারবার রাবার বোর্ড সহ দক্ষিণ জেলা শাসকের দ্বারস্থ হওয়ার পরেও হেলদোল নেই কর্তৃপক্ষের ফলে বিলোনিয়া পুরান মতাইয়ের সরকারি রাবার বাগান দায়িত্বপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জার বাবুল দেববর্মার কাজের গরিমসীতে একপ্রকার ধবংসের মুখে ঠেলে দিচ্ছে৷ ফলে কাজ হারানোর ভয়ে বিপাকে সাতজন ঐ সরকারী বাগানের কর্মীরা৷ অবশেষে বাগানের কর্মীরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে দ্বারস্থ হয়ে দাবি তুলেছে ফরেস্ট রেঞ্জার বাবলু দেববর্মাকে সরিয়ে দেওয়া হোক এই বাগানের দায়িত্ব থেকে৷


বিলোনিয়া পুরান মতাই এ ফরেস্টের জায়গায় সরকারিভাবে রাবার বাগান গড়ে তোলা হয়৷ এ রাবার বাগানের কাছাকাছি গড়ে তোলা হয় রাবারের সিট তৈরির কারখানা৷ ৭ জন শ্রমিক ঐখানে কাজ করে সংসার প্রতিপালন করে আসছে৷ কিন্তু ফরেস্ট রেঞ্জার বাবলু দেববর্মা এ সরকারি বাগানে দায়িত্ব পাওয়ার পরই বিপাকে পড়ে যায়৷ বাগানের কোন কাজেই ঠিকভাবে হচ্ছে না জিনিসের অভাব৷


বাগানের কর্মীরা ফরেস্ট রেঞ্জার বাবুকে এসব বিষয়ে জানার পরেও কোন কথায় কর্ণপাত করছে না বলে অভিযোগ৷ এমনকি এই ফরেস্ট রেঞ্জার বাবু মাসের মধ্যে একদিনও এ বাগানে দেখা যায়নি৷ বাগানটা কোথায় আছে তাও তিনি জানেন না৷ বাড়িতে বসে বসেই সরকারের টাকা গুনছেন এমনই অভিযোগ উঠল শ্রমিকদের কাছ থেকে৷ শ্রমিকরা এখন চাইছে বিলোনিয়া পুরান মতাইয়ে সরকারি রাবার বাগানটিকে ধবংসের মুখ থেকে বাঁচাতে রাবার বোর্ডের কর্তৃপক্ষের কাছে, ফরেস্ট রেঞ্জার বাবলু দেববর্মাকে এই বাগানের দায়িত্ব থেকে সরিয়ে নতুন ফরেস্ট রেঞ্জারকে দায়িত্ব দেওয়ার দাবি জানান

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top