News Flash

Image

দূর্ঘটনায় গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ অরুন্ধতী নগরের মিলন সংঘ এলাকায় রবিবার ভোরে পথ দুর্ঘটনায় এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত যুবকের নাম জয়ন্ত দাস৷ জানা যায় বেসরকারি কোম্পানিতে কর্মরত ওই যুবক আগরতলা থেকে মেলাঘর এ কোম্পানির কাজে বাইক নিয়ে যাচ্ছিল৷ ভোর পাঁচটা নাগাদ অরুন্ধতী নগর মিলন সংঘ এলাকায় একটি মালবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়৷ বাইক নিয়ে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয় জয়ন্ত দাস৷ সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন খবর দেন দমকল বাহিনীকে৷

দমকল বাহিনীর জওয়ানরা তাকে উদ্ধার করে প্রথমে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ত্রিপুরার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ বর্তমানে জিবি হাসপাতালে ট্রমা সেন্টারের চিকিৎসাধীন পথ দুর্ঘটনায় আহত জয়ন্ত দাস৷ এ ব্যাপারে অরুন্ধতী নগর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ গাড়িটি আটক করা হয়েছে৷ গাড়ির চালককে আটক করেছে পুলিশ৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top