News Flash

  • Home
  • Uncategorized
  • সিন্ডিকেটরাজ ও দলবাজি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের
Image

সিন্ডিকেটরাজ ও দলবাজি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ রাজ্যে সিণ্ডিকেটরাজ ও দলবাজিকে কোনভাবেই প্রশ্রয় দেবেনা সরকার৷ বর্তমান রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে ত্রিপুরার মানুষের কল্যাণে কাজ করে চলেছে৷ আজ জিরানীয়া মহকুমাস্থিত মাধববাড়ি আন্তরাজ্য ট্রাক টার্মিনাস ও জিরানীয়া রেলওয়ে ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ননি বলেন, এই দুটি জায়গা সম্পর্কে বিভিন্ন অভিযোগ এসেছে৷


সেসব বিষয়ে খোঁজ নিতেই মুখ্যমন্ত্রী আজ আন্তরাজ্য ট্রাক টার্মিনাস ও জিরানীয়া রেলওয়ে ইয়ার্ড পরিদর্শন করেন৷ মুখ্যমন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশান ও সংগঠনগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে এখন রাজ্য সরকার আন্তরাজ্য ট্রাক টার্মিনাস ও পণ্য পরিবহণের বিষয়টি স্বচ্ছতার সাথে পরিচালনার দায়িত্বভার নেবে৷ এজন্য পরিবহণ মন্ত্রী এবং সংশ্লিষ্ট আধিকারিকদের মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশ দেন৷


জিরানীয়া মহকুমাস্থিত মাধববাড়ি আন্তরাজ্য ট্রাক টার্মিনাসে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে এক প্রশাসনিক বৈঠকও অনুষ্ঠিত হয়৷ আধিকারিকদের কাছ থেকে এই দুটি জায়গার পরিচালন পদ্ধতি ও বর্তমান ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ-খবর নেন মুখ্যমন্ত্রী৷ কিভাবে সঠিক ব্যবস্থাপনা ও পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে এই দুটি জায়গার মান উন্নত করা যায় সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়৷ বৈঠকে পরিবহণ মন্ত্রী ও সংশ্লিষ্ট আধিকারিকগণ আন্তরাজ্য ট্রাক টার্মিনাসের পরিচালন ব্যবস্থা ও পণ্য পরিবহণের বিষয়ে মুখ্যমন্ত্রীকে আবহিত করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে এই জায়গাগুলি থেকে দলবাজি এবং নানাভাবে বঞ্চনার অভিযোগ আসে৷ এই করোনা পরিস্থিতিতে এমনিতেই যখন পরিবহণ পেশার সাথে যুক্ত শ্রমিকরা বিভিন্ন সমস্যার সম্মখীন সেই সময়ে এই ধরণের বিষয় কোন ভাবেই কাম্য নয়৷ এমনকি ট্রাক মালিকদের অনেকেই ব্যাঙ্কের কিস্তি পরিশোধ করতে পর্যন্ত হিমসিম খেতে হচ্ছে৷ পণ্য পরিবহণে যুক্ত শ্রমিক, ট্রাক চালক ও মালিকদের উপর যেন কোনধরণের বঞ্চনা বা পক্ষপাতিত্ব না হয় সেদিকে রাজ্য সরকার সজাগ দৃষ্টি রাখছে৷ রাজ্য সরকার চায় সবাই স্বচ্ছতার সঙ্গে একটি স্বচ্ছ ব্যবস্থার মধ্য দিয়ে উপার্জন করুক৷ পরিবহন দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরণিকান্তি মাধববাড়িস্থিত আন্তরাজ্য বাস টার্মিনাসে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় একটি সি এন জি স্টেশান স্থাপন, ডিজিটাল পেমেন্ট পদ্ধতি সহ বেশ কিছু প্রস্তাব রাখেন৷ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার, তথ্য ও সংস্ক’তি দপ্তরের সচিব পি কে গোয়েল, পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব আর কে নোয়াতিয়া, জিরানীয়া মহকুমা শাসক সুুভাষ দত্ত সহ অন্যান্য আধিকারিকগণ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top