News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
Image

বিশালগড়ে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ জুন৷৷ বিশালগড়ের লক্ষ্মীবিল এলাকার এক জলাশয় থেকে ক ব্যাক্তির রক্তাক্ত মৃতদের উদ্ধার করল পুলিশ৷


ঘটনার বিবরণে জানা যায় পূর্ব লক্ষীবিল এলাকার চা বিক্রেতা জীবন বণিক বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ৷ বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর তার হদিশ পায়নি৷কিন্তু সন্ধ্যা হয়ে যায় জীবন বণিক বাড়িতে ফিরেনি৷ শুক্রবার সকাল আটটা নাগাদ বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি জলাশয়ের মধ্যে জীবন বণিকের মৃতদেহ দেখতে পায় পার্শবতী এলাকার লোকজন৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ ঘটনাস্থলে পুলিশ এসে মৃত জীবন বণিকের শরীরে, জুতায় এবং জলাশয়ের পাড়ে রক্ত দেখতে পায়৷ সঙ্গে সঙ্গে বিশালগড় থানার পুলিশ ফরেনসিক টিম এবং ডগ স্কোয়াড কে খবর দেয়৷মৃত জীবন বনিকের পরিবারের দাবী তাকে খুন করা হয়েছে৷পুলিশ তদন্ত শুরু করেছে৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top