News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা ও এনএইচএম কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব মীরা শ্রীবাস্তব
Image

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা ও এনএইচএম কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব মীরা শ্রীবাস্তব

আগরতলা, ৩ জুলাই:  জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর বিভিন্ন কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ এবং রোগ নজরদারি ব্যবস্থার অগ্রগতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার ত্রিপুরা সফরে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্মসচিব মীরা শ্রীবাস্তব। সফরকালে তিনি রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে গিয়ে পরিষেবার মান ও কর্মসূচির বাস্তবায়ন সরেজমিনে পর্যালোচনা করেন।

সফরের অংশ হিসেবে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমা হাসপাতালে পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের রাজ্য ও জেলা স্তরের আধিকারিকরা। হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো, রোগী পরিষেবা এবং বিভিন্ন জনস্বাস্থ্য কর্মসূচির বাস্তবায়ন খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করে পরিষেবার মানোন্নয়ন এবং আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।

এর আগে, সিপাহিজলা জেলার কাথালিয়া কমিউনিটি হেলথ সেন্টারের অধীন বাসপুকুর আয়ুষ্মান আরোগ্য মন্দির পরিদর্শন করেন মীরা শ্রীবাস্তব। তাঁর সঙ্গে ছিলেন এনএইচএম ত্রিপুরার যুগ্ম মিশন ডিরেক্টর ডা. জুবিলি দেববর্মা, আইডিএসপি স্টেট সার্ভেইলেন্স অফিসার ডা. অন্তরা বণিক, আরসিএইচ -এর স্টেট প্রোগ্রাম অফিসার ডা. ইশিতা গুহ, ইউএনডিপি-র স্টেট প্রোগ্রাম অফিসার গৌরী শঙ্কর পতি এবং ইউসিপিআর মৌমিতা গোপ।

পরিদর্শনকারী দলকে স্বাগত জানান সিপাহিজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা পরিবার কল্যাণ আধিকারিক। সফরকালে যুগ্মসচিব আশাকর্মী, সামনের সারির স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে সরাসরি কথা বলে স্বাস্থ্য পরিষেবার বাস্তব চিত্র সম্পর্কে ধারণা নেন।

আলোচনায় নিয়মিত টিকাকরণ কর্মসূচি, প্রজনন ও শিশু স্বাস্থ্য, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধ, এবং বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

এছাড়াও হাম রোগের নজরদারি ও প্রতিরোধ ব্যবস্থাসহ সামগ্রিক রোগ পর্যবেক্ষণ ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করেন তিনি। জেলা স্বাস্থ্য দপ্তর ও স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করে মীরা শ্রীবাস্তব রোগ নজরদারি, জনসংযোগমূলক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি এনএইচএম-এর বিভিন্ন কর্মসূচিতে সময়মতো তথ্য প্রদান এবং নির্ভুল তথ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
এই সফর জাতীয় স্বাস্থ্য কর্মসূচিগুলির মাঠপর্যায়ের বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার লক্ষ্যে পরিচালিত হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে।

Releated Posts

সাত দফা দাবিতে টিওয়াইএফের গণঅবস্থান, শূন্যপদ পূরণসহ একাধিক ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণ

আগরতলা, ৩ জুলাই: শূন্যপদ পূরণ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়ন-সহ মোট সাত দফা দাবিতে রাজধানীর সার্কিট হাউস…

ByByReshmi Debnath Jul 3, 2026

দ্বিতীয় দফায় আগরতলা রেলস্টেশন থেকে ড্রামের ভেতর লুকানো অবস্থায় উদ্ধার ৩৯,৩৪৫ বোতল এসকফ ও ফেয়ারডিল কফ সিরাপ

আগরতলা, ৩ জুলাই: আগরতলা রেলস্টেশনে ফের বড়সড় মাদকবিরোধী সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেওঘর এক্সপ্রেসের…

ByByReshmi Debnath Jul 3, 2026

আর্নেশ কুমার নির্দেশিকা লঙ্ঘন করে গ্রেফতার, ত্রিপুরা হাইকোর্টে আদালত অবমাননায় দোষী পুলিশ অফিসার

আগরতলা, ৩ জুলাই: সুপ্রিম কোর্টের আর্নেশ কুমার বনাম বিহার রাজ্য মামলায় নির্ধারিত গ্রেফতারের নির্দেশিকা লঙ্ঘন করার অভিযোগে পূর্ব…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

জি রাম জি আইনের সুবিধাগুলি রাজ্যে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: সারা দেশের সঙ্গে গতকাল ত্রিপুরাতেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন…

ByByReshmi Debnath Jul 3, 2026

নতুন এসি বসানোর আগে বৈদ্যুতিক লোড বৃদ্ধি বাধ্যতামূলক, সতর্ক করল বিদ্যুৎ নিগম

আগরতলা, ২ জুলাই: রাজ্যজুড়ে তীব্র গরমের কারণে এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের নিরাপত্তা…

ByByReshmi Debnath Jul 2, 2026

২৪ ঘন্টার ব্যবধানে দুইটি পণ্যবাহী ট্রেনে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক                        

আগরতলা, ২ জুলাই: জিরানিয়া রেল স্টেশনে প্রচুর পরিমাণে মাদক উদ্ধারের এবার আগরতলা রেল স্টেশনে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি…

ByByReshmi Debnath Jul 2, 2026

গন্ডাতুইসায় আম বিপ্লব; আরও ৩৪২ কানিতে আম চাষ সম্প্রসারণের ঘোষণা কৃষিমন্ত্রীর

আগরতলা, ২ জুলাই: কৃষকদের জীবিকা শক্তিশালী করা এবং তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর…

ByByReshmi Debnath Jul 2, 2026

জিবি-এজিএমসি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বামফ্রন্টের

আগরতলা, ২ জুলাই: রাজ্যে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীর ঘাটতি দীর্ঘদিনের সমস্যা। তার উপর প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেওয়ায়…

ByByTaniya Chakraborty Jul 2, 2026

আগরতলা রেলস্টেশনে ৫৫,৬২৬ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক

আগরতলা, ২ জুলাই: নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে আগরতলা রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কোডিন-ভিত্তিক কফ…

ByByTaniya Chakraborty Jul 2, 2026

Leave a Reply

Scroll to Top