News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাতাবাড়িতে ‘ত্রিপুরাসুন্দরী সিদ্ধপীঠ গুরুকুল’-এর শিলান্যাস, সনাতন শিক্ষা ও সংস্কৃতি বিকাশে নতুন উদ্যোগ
Image

মাতাবাড়িতে ‘ত্রিপুরাসুন্দরী সিদ্ধপীঠ গুরুকুল’-এর শিলান্যাস, সনাতন শিক্ষা ও সংস্কৃতি বিকাশে নতুন উদ্যোগ

উদয়পুর, ৩ জুলাই: মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে কল্যাণ সাগরের পূর্ব পাড়ে তিন দিনব্যাপী পূজা ও পার্বণের মধ্য দিয়ে শুক্রবার “ত্রিপুরাসুন্দরী সিদ্ধপীঠ গুরুকুল”-এর শুভ ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন (শিলান্যাস) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আয়োজকদের দাবি, সনাতন সংস্কৃতি ও হিন্দু ধর্মের গৌরবময় ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই গুরুকুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পরম শ্রদ্ধেয় ড. আচার্য শংকর জি মহারাজ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মঠ-মন্দিরের সাধুসন্তরা। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলান্যাস সম্পন্ন হয়। অনুষ্ঠানে ভক্তদের উপস্থিতিতে এক আধ্যাত্মিক ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকদের বক্তব্য, “ত্রিপুরাসুন্দরী সিদ্ধপীঠ গুরুকুল” শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি সনাতন ধর্ম, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিকাশে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এখানে আধুনিক শিক্ষার পাশাপাশি বেদ, উপনিষদ, সংস্কৃত ভাষা, ধর্মীয় দর্শন, সদাচার এবং ভারতীয় সংস্কৃতির শিক্ষা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বক্তারা আশা প্রকাশ করেন, এই গুরুকুল ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধে সমৃদ্ধ করে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সমাজকল্যাণে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

Releated Posts

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026

সাব্রুমে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যার দাবিকে ঘিরে একাধিক প্রশ্ন

সাব্রুম, ২০ আগস্ট: সাব্রুম মহকুমার পূর্ব হরিণা ২ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Aug 20, 2026

শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় তামাকবিরোধী অভিযান, একাধিক দোকানে জরিমানা

আগরতলা, ২০ আগস্ট: শিক্ষা, স্বাস্থ্য ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার জিরানিয়ার এনআইটি-সহ বিভিন্ন এলাকায় তামাকবিরোধী অভিযান চালানো…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top