News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেলাঘরে নাবালিকা নির্যাতন: অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব হিন্দু নাগরিক সমাজ
Image

মেলাঘরে নাবালিকা নির্যাতন: অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব হিন্দু নাগরিক সমাজ

আগরতলা, ৩ জুলাই : মেলাঘর থানাধীন তেলকাজলা এলাকায় এক নাবালিকাকে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত পিন্টু ঘোষের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার সরব হয়েছে ‘হিন্দু নাগরিক সমাজ’।

শনিবার সংগঠনের রাজ্য সভাপতি অরুণ হালদার মেলাঘর থানার পুলিশ ও চাইল্ডলাইনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে নির্যাতিতার বাড়িতে যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

পরে তিনি তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে গিয়ে নাবালিকার পড়াশোনার বিষয়ে খোঁজখবর নেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় নিরাপত্তাহীনতা অনুভব করায় অরুণ হালদারের উদ্যোগে চাইল্ডলাইনের মাধ্যমে নাবালিকার জন্য একটি নিরাপদ হোমে থাকার ব্যবস্থা করা হয়েছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অরুণ হালদার অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে। তাঁর বক্তব্য, একটি সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা উচিত নয়।

তিনি রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর আস্থা প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার নেতৃত্বে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে এবং অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে মেলাঘর এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। তবে চাইল্ডলাইন ও হিন্দু নাগরিক সমাজের উদ্যোগে নির্যাতিতার পরিবার কিছুটা আশ্বস্ত হয়েছে। এখন অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও মামলার অগ্রগতির দিকেই নজর সবার।

Releated Posts

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিধানসভা অধিবেশন ঘিরে সরব জিতেন্দ্র চৌধুরী, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে সরকারের সমালোচনা

আগরতলা, ২১ আগস্ট: আসন্ন বিধানসভা অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং পিআরটিসি-সহ একাধিক…

ByByReshmi Debnath Aug 21, 2026

ত্রিপুরা বিজেপি-তে সাংগঠনিক রদবদল: ১০ জেলায় দায়িত্ব দেওয়া হলো নতুন প্রভারীদের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্য বিজেপির গঠনে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল শাসক দল বিজেপি। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top