News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উদ্বোধনের অপেক্ষায় ৫০ শয্যার আগরতলা সিভিল হাসপাতাল, সব প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে
Image

উদ্বোধনের অপেক্ষায় ৫০ শয্যার আগরতলা সিভিল হাসপাতাল, সব প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

আগরতলা, ৩ জুলাই : আগরতলার প্রস্তাবিত ৫০ শয্যার সিভিল হাসপাতাল উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খুব শীঘ্রই হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে।

শুক্রবার তিনি আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে নতুন হাসপাতাল ভবন ও পরিকাঠামো পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য সচিব জানান, মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার উদ্যোগে এই হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং গত বছরের এপ্রিল মাসে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সাতজন চিকিৎসকসহ প্রয়োজনীয় প্যারামেডিক্যাল কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। হাসপাতালটি নির্মাণে অর্থায়ন করেছে জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)।

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে হাসপাতালটি আগরতলার আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্টের তত্ত্বাবধানে পরিচালিত হবে। সাধারণ চিকিৎসার জন্য মানুষ এই সিভিল হাসপাতাল বা আরবান প্রাইমারি হেলথ সেন্টারে যেতে পারবেন। আর বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের জিবিপি ও আইজিএম হাসপাতালে রেফার করা হবে।

স্বাস্থ্য সচিব আরও বলেন, হাসপাতালটিতে আধুনিক অক্সিজেন প্ল্যান্ট, জরুরি পরিষেবা, পর্যাপ্ত পার্কিংসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর সম্মতি পাওয়ার পর উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, জিবিপি ও আইজিএম হাসপাতালের ওপর রোগীর চাপ কমাতে আগরতলা পুর নিগমের উদ্যোগে এই নতুন সিভিল হাসপাতাল গড়ে তোলা হয়েছে। মানুষের কাছে আরও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চলতি মাসেই হাসপাতালটির উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. দেবব্রত দাস

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা ও এনএইচএম কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব মীরা শ্রীবাস্তব

আগরতলা, ৩ জুলাই:  জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর বিভিন্ন কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ এবং রোগ নজরদারি…

ByByReshmi Debnath Jul 3, 2026

সাত দফা দাবিতে টিওয়াইএফের গণঅবস্থান, শূন্যপদ পূরণসহ একাধিক ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণ

আগরতলা, ৩ জুলাই: শূন্যপদ পূরণ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়ন-সহ মোট সাত দফা দাবিতে রাজধানীর সার্কিট হাউস…

ByByReshmi Debnath Jul 3, 2026

দ্বিতীয় দফায় আগরতলা রেলস্টেশন থেকে ড্রামের ভেতর লুকানো অবস্থায় উদ্ধার ৩৯,৩৪৫ বোতল এসকফ ও ফেয়ারডিল কফ সিরাপ

আগরতলা, ৩ জুলাই: আগরতলা রেলস্টেশনে ফের বড়সড় মাদকবিরোধী সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেওঘর এক্সপ্রেসের…

ByByReshmi Debnath Jul 3, 2026

আর্নেশ কুমার নির্দেশিকা লঙ্ঘন করে গ্রেফতার, ত্রিপুরা হাইকোর্টে আদালত অবমাননায় দোষী পুলিশ অফিসার

আগরতলা, ৩ জুলাই: সুপ্রিম কোর্টের আর্নেশ কুমার বনাম বিহার রাজ্য মামলায় নির্ধারিত গ্রেফতারের নির্দেশিকা লঙ্ঘন করার অভিযোগে পূর্ব…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

জি রাম জি আইনের সুবিধাগুলি রাজ্যে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: সারা দেশের সঙ্গে গতকাল ত্রিপুরাতেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন…

ByByReshmi Debnath Jul 3, 2026

নতুন এসি বসানোর আগে বৈদ্যুতিক লোড বৃদ্ধি বাধ্যতামূলক, সতর্ক করল বিদ্যুৎ নিগম

আগরতলা, ২ জুলাই: রাজ্যজুড়ে তীব্র গরমের কারণে এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের নিরাপত্তা…

ByByReshmi Debnath Jul 2, 2026

২৪ ঘন্টার ব্যবধানে দুইটি পণ্যবাহী ট্রেনে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক                        

আগরতলা, ২ জুলাই: জিরানিয়া রেল স্টেশনে প্রচুর পরিমাণে মাদক উদ্ধারের এবার আগরতলা রেল স্টেশনে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি…

ByByReshmi Debnath Jul 2, 2026

গন্ডাতুইসায় আম বিপ্লব; আরও ৩৪২ কানিতে আম চাষ সম্প্রসারণের ঘোষণা কৃষিমন্ত্রীর

আগরতলা, ২ জুলাই: কৃষকদের জীবিকা শক্তিশালী করা এবং তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর…

ByByReshmi Debnath Jul 2, 2026

Leave a Reply

Scroll to Top