News Flash

  • Home
  • Uncategorized
  • হাসপাতালে ভর্তি মিলখা সিংয়ের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

হাসপাতালে ভর্তি মিলখা সিংয়ের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৪ জুন (হি.স) : হাসপাতালে ভর্তি  কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংয়ের সঙ্গে শুক্রবার টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কোভিড আক্রান্ত হয়ে কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি ৷ কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরার পর শরীরের অক্সিজেনের মাত্র কমে যাওয়ায় বৃহস্পতিবার বিকেলে ফের হাসপাতালে ভর্তি করতে হয় কিংবদন্তি অ্যাথলিটকে৷  
গত সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে চন্ডীগড়ে হোম আইসোলেশনে ছিলেন এশিয়ান গেমসের ৪০০ মিটারে সোনাজয়ী দেশের একমাত্র স্প্রিন্টার। কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল৷ তবে অবস্থার উন্নতি হওয়ায় ছ’ দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পান কিংবদন্তি এই অ্যাথলিট৷ বাড়িতেও অক্সিজেন সাপোর্টে ছিলেন৷ কিন্তু বৃহস্পতিবার ৯১ বছর বয়সি অ্যাথলিটের শরীরের অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ফের হাসপাতালে ভর্তি করতে হয়৷
চণ্ডীগড়ের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ-এ ভর্তি রয়েছেন তিনি৷ আইসিইউতে রাখা হলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ তবে এখনও কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে  থাকবেন তিনি৷ খবর শোনার পর ফোনে মিলখা সিংয়ের সঙ্গে কথা বলে তাঁর শারীরিক খবর নেন প্রধানমন্ত্রী৷ কিংবদন্তি এই অ্যাথলিটের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী মোদী৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top