News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ড্রাগের বেআইনি স্টকের অভিযোগ গম্ভীর ফাউন্ডেশনের বিরুদ্ধে, দিল্লি হাইকোর্টে বেকায়দায়
Image

করোনা ড্রাগের বেআইনি স্টকের অভিযোগ গম্ভীর ফাউন্ডেশনের বিরুদ্ধে, দিল্লি হাইকোর্টে বেকায়দায়

নয়াদিল্লি, ৩ জুন (হি.স) : ফাভিপিরাভির কাণ্ডে দিল্লি হাইকোর্টে বেকায়দায় পড়লেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। বৃহস্পতিবার দিল্লি ড্রাগ কন্ট্রোল আদালতকে জানিয়েছে, করোনার ড্রাগ ফাভিপিরাভির সংগ্রহ এবং সংরক্ষণে গম্ভীর ফাউন্ডেশন বেআইনি পথ অবলম্বন করেছে। কোনওরকম অনুমতিপত্র ছাড়াই সেই ড্রাগ স্টক করে সরবারহ করেছে গম্ভীর ফাউন্ডেশন।
এর আগে দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, করোনার ওষুধ, অক্সিজেন, ইঞ্জেকশন রাজনীতিবিদরা স্টক করতে পারবেন না। তারপর দিল্লি ড্রাগ কন্ট্রোলের এই অভিযোগে স্পষ্টতই বেকায়দায় প্রাক্তন এই ক্রিকেটার। শুনানিতে দিল্লি হাইকোর্ট বলেছে, ‘গম্ভীরের সংস্থার করোনা ড্রাগ কেনা এবং স্টক করার কোনও বৈধ লাইসেন্স নেই।’
সূত্রের খবর, টিকা তৈরির আগে পরীক্ষা ও পর্যবেক্ষণের অনুমতি চেয়ে ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে আবেদনপত্র পাঠিয়েছে আদর পুনাওয়াল্লার সংস্থা সেরাম। বর্তমানে রাশিয়ার গামালেয়া বিশ্ববিদ্যালয়ের তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিনটি ভারতে তৈরি করছে ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরি।
কোভিশিল্ডের পাশাপাশি নোভোভ্যাক্স ভ্যাকসিন উত্‍পাদন করছে পুনের এই সংস্থা। তবে এখনও এই টিকা ব্যবহারেরভ ছাড়পত্র মেলেনি। তবে জুন থেকে প্রতিমাসে ১০ কোটি ভ্যাকসিন প্রস্তুত করার লক্ষ্যমাত্রা রেখেছে সেরাম। আগামী দিনে কোভিশিল্ডের উত্‍পাদনের লক্ষ্যমাত্রা আরও বাড়বে বলেই জানান হয়েছে।
কেন্দ্রীয় সূত্রের খবর, আগস্ট থেকে ভারতের বাজারে পাওয়া যাবে রাশিতার ভ্যাকসিন। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ৬ ভারতীয় সংস্থা এই ভ্যাকসিন উত্‍পাদন করতে পারবে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই রাশিয়া থেকে ভারতে প্রায় ৩০ লক্ষ স্পুটনিক ভ্যাকসিনের ডোজ ভারতে এসেছে।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top