ইসলামাবাদ, ১ জুন (হি.স.): পাকিস্তানে কমেই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী। বিগত ২৪ ঘন্টায় পাকিস্তানে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১,৭৭১ জন এবং মৃত্যু হয়েছে ৭১ জনের। নতুন করে ১ হাজার ৭৭১ জন আক্রান্ত হওয়ার পর, মঙ্গলবার সকাল পর্যন্ত পাকিস্তানে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯ লক্ষ ২২ হাজার ৮২৪ জন।
পাকিস্তানের ন্যাশনাল কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় পাকিস্তানে মৃত্যু হয়েছে ৭১ জন করোনা রোগীর। পাকিস্তানে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২০,৮৫০ জনের। পাকিস্তানে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লক্ষ ৪৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থতার হার ৩.৭১ শতাংশ। পাকিস্তানে সক্রিয় রোগীর সংখ্যা ৫৭,৩৩৬ জন।

পাকিস্তানে মৃত্যু বেড়ে ২০,৮৫০, নতুন করে করোনা-আক্রান্ত ১,৭৭১ জন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















