News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সর্বকালের রেকর্ড নমুনা পরীক্ষা, সংক্রমণের হার নিম্নমুখী
Image

রাজ্যে সর্বকালের রেকর্ড নমুনা পরীক্ষা, সংক্রমণের হার নিম্নমুখী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ রাজ্যে করোনা-র দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর মিলেছে৷ রাজ্যে গত ২৪ ঘণ্টায় সর্বকালের রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষায় সংক্রমণের হার খুবই সামান্য৷ গত ২৪ ঘণ্টায় ১৫,৮৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতে ৩৯৪ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ সংক্রমণের হার ২.৫৫১ শতাংশ৷ অন্যদিকে, করোনা থেকে মুক্তি পেয়েছেন ৮৭৩ জন৷


এই তথ্য তুলে ধরে আজ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ কিছু রাজনৈতিক দলকে বিঁধেছেন৷ তাঁর কটাক্ষ, ত্রিপুরা করোনা মোকাবিলায় ভালোভাবে এগিয়ে চলেছে, তাতে কিছু রাজনৈতিক দলের মেনে নিতে কষ্ট হচ্ছে৷ তিনি বলেন, ত্রিপুরার মতো ছোট্ট রাজ্য সর্বাধিক নমুনা পরীক্ষার ধারা বজায় রেখেছে৷ তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাকালে সর্বাধিক নমুনা পরীক্ষা হয়েছে৷ জেলাভিত্তিক হিসাব তুলে ধরে তিনি বলেন, পশ্চিম ত্রিপুরা জেলায় নমুনা পরীক্ষা হয়েছে ৫,৫৪২ জনের৷ তাতে ১৭৩ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ আক্রান্তের হার ৩.১২ শতাংশ৷ তিনি বলেন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয়েছে ৭,১০২ জনের এবং তাঁদের ৮৩ জনের দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গিয়েছে৷ সংক্রমণের হার ১.১৭ শতাংশ৷


এছাড়া, উত্তর ত্রিপুরা জেলায় ১,০২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ২০ জন করোনা আক্রান্ত হিসেবে সন্ধান মিলেছে৷ আক্রান্তের হার ১.৯৬ শতাংশ৷ তিনি জানান, সিপাহিজলা জেলায় ৫৬৫ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ সংক্রমণের হার ৫.৩১ শতাংশ৷ খোয়াই জেলায় ১৩৩ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে এবং সংক্রমণের হার ১১.২৮ শতাংশ৷ গোমতি জেলায় ৪৪০ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে এবং সংক্রমণের হার ৫.৪৫ শতাংশ৷ ধলাই জেলায় ৫৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং তাদের মধ্যে ২৭ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ সংক্রমণের হার ৪.৫২ শতাংশ৷ এছাড়া, উনকোটি জেলায় ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ২২ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ আক্রান্তের হার ৭.৮৩ শতাংশ৷


এদিন তিনি আরও জানান, মে মাসে ধারাবাহিকভাবে নমুনা পরীক্ষা বৃদ্ধি হয়েছে৷ ১ মে ৫,৩১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ সেই ধারা বেড়ে ৩০ মে ১৫,৬৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাঁর কথায়, মাঝে আক্রান্তের হার বেড়েছিল৷ গত কয়েকদিনে সংক্রমণের সংখ্যায় হ্রাস নজরে এসেছে৷ তাঁর দাবি, নমুনা পরীক্ষায় বৃদ্ধির জেরে মাঝে সংক্রমণের হার বেড়ে হয়েছিল ৯.৭৬ শতাংশ৷ গতকাল সেই সংক্রমণের হার কমে দাড়িয়েছে ২.৫১ শতাংশ৷ তিনি বলেন, চলতি মাসে ৩০ মে পর্যন্ত ২,৩৮,১৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, ১৫,৭৯১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সংক্রমণের মাসিক হার ৬.৬৩ শতাংশ৷ সাথে তিনি যোগ করেন, পশ্চিম ত্রিপুরা জেলায় ৭১,০৬১ জনের নমুনা পরীক্ষায় ৭,৯৯২ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ সংক্রমণের হার ১১.২৫ শতাংশ৷ তেমনি আগরতলা পুর নিগম এলাকায় ১৯,৪৫৫ জনের নমুনা পরীক্ষায় ৩,৪৫০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ সংক্রমণের হার ১৭.৭৩ শতাংশ৷
তাঁর দাবি, পশ্চিম ত্রিপুরা জেলা করোনা আক্রান্তে সারা রাজ্যে শীর্ষ স্থানে রয়েছে৷ তেমনি, পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত আগরতলা পুর নিগম এলাকায় সবচেয়ে বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ তবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনা প্রকোপে লাগাম টানা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top