News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার টিকাকরণে দেশে শীর্ষে ত্রিপুরা
Image

করোনার টিকাকরণে দেশে শীর্ষে ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ করোনা-র টিকাকরণে সারা দেশে ত্রিপুরা শীর্ষস্থানে রয়েছে৷ ৪৫-ঊর্ধদের টিকাকরণে ত্রিপুরা ৮৯ শতাংশ সম্পন্ন করেছে৷ আজ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর দাবি, টিকাকরণে জাতীয় গড় ৩৫ শতাংশ৷ এক্ষেত্রে ত্রিপুরার এই সাফল্য মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সম্ভব হয়েছে৷


তিনি বলেন, তিনটি মন্ত্রে ভর করেই করোনা-র বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার জন্য ঝাঁপিয়েছি আমরা৷ নমুনা পরীক্ষা, টিকাকরণ এবং সচেতনার মাধ্যমেই এই বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করি৷ তাঁর কথায়, ত্রিপুরা সরকারের আহ্বানে সাড়া দিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এবং করোনা-র প্রকোপ মোকাবিলায় লড়াই জারি রেখেছে৷
আজ কেন্দ্রীয় সরকারের জারিকৃত টিকাকরণে রাজ্যভিত্তিক রিপোর্ট তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সকলের ঐকান্তিক চেষ্টায় ত্রিপুরা সারা দেশে টিকাকরণে শীর্ষস্থান দখল করতে সক্ষম হয়েছে৷ এদিন তিনি বলেন, টিকাকরণে ৪৫-ঊর্ধদের ত্রিপুরায় ৮৯ শতাংশের প্রথম ডোজ দেওয়া হয়ে গেছে৷ এছাড়া, লাদাখ ৮৬ শতাংশ, সিকিম ৮৫ শতাংশ, লাক্ষাদ্বীপ ৮২ শতাংশ এবং হিমাচল প্রদেশ ৭৬ শতাংশ টিকার প্রথম ডোজ দেওয়া হয়ে গেছে৷ তাঁর দাবি, টিকাকরণে জাতীয় গড় ৩৫ শতাংশ৷ এক্ষেত্রে ত্রিপুরা সরকার একা নয়, মানুষের সহযোগিতায় এই সফলতা সম্ভব হয়েছে৷


তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের প্রথম ডোজ ১৭,৩১৬ জন এবং দ্বিতীয় ডোজ ১২,৮৮৭ জনের দেওয়া হয়েছে৷ তেমনি সামনের সারির কর্মীদের প্রথম ডোজ ২২,৫০১ জন এবং দ্বিতীয় ডোজ ১৭,৬১৩ জনের দেওয়া হয়েছে৷ এছাড়া, ৪৫ থেকে ৫৯ বছর বয়সিদের প্রথম ডোজ ১,৫৭,৩৮৭ জন এবং দ্বিতীয় ডোজ ৭১,২২৫ জনকে দেওয়া সম্ভব হয়েছে৷ তেমনি ৬০-ঊর্ধদের প্রথম ডোজ ৯৬,৩৪৩ জন এবং দ্বিতীয় ডোজ ৫১,৮৩৫ জনকে দেওয়া হয়েছে৷ তিনি জানান, ত্রিপুরায় ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের প্রথম ডোজ ৫৩,১৬৪ জনকে দেওয়া হয়েছে৷ আজ তিনি জানিয়েছেন, ত্রিপুরায় এখন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ১৬ লক্ষ ৬ হাজার ৫৫২ জনের টিকাকরণ হয়েছে৷ এ-বিষয়ে জেলাভিত্তিক হিসাব তুলে ধরে তিনি বলেন, খোয়াই জেলায় ১,০৩,৫১৬ ডোজ, দক্ষিণ ত্রিপুরা জেলায় ২,৪৭,৫৬৯ ডোজ, গোমতি জেলায় ১,৪৩,০৬০ ডোজ, উনকোটি জেলায় ৯২,১১০ ডোজ, সিপাহিজলা জেলায় ১,৭৫,৪২৬ ডোজ, পশ্চিম ত্রিপুরা জেলায় ৫,২২,৫১৯ ডোজ, উত্তর ত্রিপুরা জেলায় ১,৮২,৮৮৯ ডোজ এবং ধলাই জেলায় ১,৩৯,৪৬৩ ডোজ দেওয়া হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top