News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে ৮ জুন অবধি লকডাউনের মেয়াদ বৃদ্ধি, ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত ছাড়
Image

বিহারে ৮ জুন অবধি লকডাউনের মেয়াদ বৃদ্ধি, ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত ছাড়

পাটনা, ৩১ মে (হি.স.): কোভিডকে রুখতে বিহারে আবারও লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত ২৪ মে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ঠিক হয়েছিল, ১ জুন পর্যন্ত লকডাউন লাগু থাকবে বিহারে। কিন্তু, সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার টুইট করে জানিয়েছেন, আগামী ৮ জুন অবধি লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে, ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। তাই সকলের কাছে নীতীশ কুমার অনুরোধ রেখেছেন, “সবাই মাস্ক পরুন ও সামাজিক দূরত্ববিধি মেনে চলুন।”
সোমবার টুইট করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, “করোনা-সংক্রমণের কারণে এক সপ্তাহ অর্থাৎ ৮ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে  ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। সবাই মাস্ক পরুন ও সামাজিক দূরত্ববিধি মেনে চলুন।”  

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top