পাটনা, ৩১ মে (হি.স.): কোভিডকে রুখতে বিহারে আবারও লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত ২৪ মে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ঠিক হয়েছিল, ১ জুন পর্যন্ত লকডাউন লাগু থাকবে বিহারে। কিন্তু, সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার টুইট করে জানিয়েছেন, আগামী ৮ জুন অবধি লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে, ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। তাই সকলের কাছে নীতীশ কুমার অনুরোধ রেখেছেন, “সবাই মাস্ক পরুন ও সামাজিক দূরত্ববিধি মেনে চলুন।”
সোমবার টুইট করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, “করোনা-সংক্রমণের কারণে এক সপ্তাহ অর্থাৎ ৮ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। সবাই মাস্ক পরুন ও সামাজিক দূরত্ববিধি মেনে চলুন।”

বিহারে ৮ জুন অবধি লকডাউনের মেয়াদ বৃদ্ধি, ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত ছাড়
Releated Posts
বেসরকারি বিনিয়োগ বাড়াতে নগর ভূমি সীমা আইন সংশোধনের ভাবনা রাজ্য সরকারের
কলকাতা, ১৩ জুলাই (আইএএনএস): শিল্প ও পরিকাঠামো প্রকল্পের জন্য জমির প্রাপ্যতা বাড়াতে আরবান ল্যান্ড (সিলিং অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট,…
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

















