শিলিগুড়ি, ২৭ মে (হি. স.) : ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসে আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী । এ বার ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হলেন শিলিগুড়ির এক ব্যক্তি। বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি শিলিগুড়ির প্রধান নগরের বাসিন্দা। যা রীতিমতো চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, করোনায় আক্রান্ত হয়ে ওই ব্যক্তি বেশ কিছুদিন বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। হাই সুগার আছে তাঁর। করোনা থেকে সেরে ওঠার কয়েকদিনের মধ্যেই ওই ব্যক্তির নাকে, মুখে ও চোখে মিউকরমাইকোসিসের সংক্রমণ দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তাঁর নমুনা পরীক্ষার জন্য ভিআরডিএল ল্যাবরেটরিতে পাঠানো হয়। বুধবার বিকেলে রিপোর্ট আসে ওই ব্যক্তি মিউকরমাইকোসিসে আক্রান্ত। এরপর এদিন রাতেই তাঁকে পিজি হাসপাতালে নিয়ে আসা হয়। উল্লেখ্য, দিনকয়েক আগে, আরও এক মহিলা মিউকরমাইকোসিসে আক্রান্ত হন। তাঁর অস্ত্রোপচারও সফল হয়। আপাতত স্থিতিশীল আছেন তিনি।

ব্ল্যাক ফাঙ্গাসে উত্তরবঙ্গে আক্রান্ত আরও ১
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















