News Flash

  • Home
  • Uncategorized
  • ব্ল্যাক ফাঙ্গাসে উত্তরবঙ্গে আক্রান্ত আরও ১
Image

ব্ল্যাক ফাঙ্গাসে উত্তরবঙ্গে আক্রান্ত আরও ১

শিলিগুড়ি, ২৭ মে (হি. স.) : ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসে আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী । এ বার ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হলেন শিলিগুড়ির এক ব্যক্তি। বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি শিলিগুড়ির প্রধান নগরের বাসিন্দা। যা রীতিমতো চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, করোনায় আক্রান্ত হয়ে ওই ব্যক্তি বেশ কিছুদিন বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। হাই সুগার আছে তাঁর। করোনা থেকে সেরে ওঠার কয়েকদিনের মধ্যেই ওই ব্যক্তির নাকে, মুখে ও চোখে মিউকরমাইকোসিসের সংক্রমণ দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তাঁর নমুনা পরীক্ষার জন্য ভিআরডিএল ল্যাবরেটরিতে পাঠানো হয়। বুধবার বিকেলে রিপোর্ট আসে ওই ব্যক্তি মিউকরমাইকোসিসে আক্রান্ত। এরপর এদিন রাতেই  তাঁকে পিজি হাসপাতালে নিয়ে আসা হয়। উল্লেখ্য, দিনকয়েক আগে, আরও এক মহিলা মিউকরমাইকোসিসে আক্রান্ত হন। তাঁর অস্ত্রোপচারও সফল হয়। আপাতত স্থিতিশীল আছেন তিনি।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top