News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলের বিধায়ককে আরও দুই ইউটিউবারের চাইনিজ অপবাদ
Image

অরুণাচলের বিধায়ককে আরও দুই ইউটিউবারের চাইনিজ অপবাদ

ইটানগর, ২৬ মে (হি.স.) : আবারও দুই ইউটিউবার অরুণাচল প্রদেশের বিধায়ককে চাইনিজ বলে অপবাদ দিয়েছে। জিটিএক্সপ্রীত-এর ইন্দর প্রীত এবং ৪২০ গেমিং-এর শিভম রাঘব নিজেদের ইউটিউব চ্যানেল থেকে পারস সিঙের ঘটনাকে ঘিরে অরুণাচলের বিধায়ককে উদ্দেশ্য করে বিতর্কিত এবং অপমানজনক মন্তব্য করেছে। অরুণাচলবাসী তাদেরও গ্রেফতারির জোরালো দাবি তুলেছেন। প্রসঙ্গত, পাঞ্জাবের ইউটিউবার পারস সিংকে অরুণাচল প্রদেশ এবং রাজ্যের এক বিধায়ককে জড়িয়ে অপমানজনক মন্তব্য করে ভিডিও করার দায়ে লুধিয়ানা পুলিশ গ্রেফতার করেছে। অরুণাচল পুলিশের তিন অফিসার তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসার জন্য ইতিমধ্যে ইটানগর থেরে রওয়ানা হয়েছেন।

অরুণাচল প্রদেশের বিধায়ক নিনং এরিং পাবজি গেম-এর ভারতীয় সংস্করণ ভারতে ব্যান করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলেন। তাতে, চটে লাল পাঞ্জাবের ইউটিউবার পারস সিং অরুণাচল প্রদেশ এবং রাজ্যের এই বিধায়ককে উদ্দেশ্য করে অপমানজনক ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওয় বিধায়ককে চাইনিজ বলে অপবাদ দিয়েছে পারস। তাতে, অরুণাচল সহ সমগ্র পূর্বোত্তরে ভয়ংকর প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমস্ত রাজ্য এই ঘটনার নিন্দা জানিয়ে পারসের গ্রেফতারির দাবি তুলেছিল। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু লুধিয়ানার পুলিশ কমিশনারের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ করেছিলেন। ইতিমধ্যে পুলিশ পারসকে গ্রেফতার করেছে।

ওই ঘটনার রেশ কাটতে না-কাটতেই আরও দুই ইউটিউবার অরুণাচলের বিধায়ককে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেছে। তাঁকে চাইনিজ বলে অপবাদ দিয়েছে তারা। বিষয়টি অরুণাচলের এক যুবক প্রকাশ্যে এনেছেন এবং ওই দুই ইউটিউবারকে গ্রেফতার করে চরম শাস্তির দাবি জানিয়েছেন। 

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top