News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা শহরের কিছু এলাকায় পানীয় জলের সংকট
Image

আগরতলা শহরের কিছু এলাকায় পানীয় জলের সংকট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ রাজধানী আগরতলা শহর এলাকাতেও আয়রন রিমুভাল প্লান্ট বেহাল অবস্থায় পড়ে রয়েছে৷ ফলে ধলেশ্বর এলাকায় জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে৷
পরিস্রুত পানীয় জলের সংকট শুধু গ্রাম পাহাড়েই নয়, খোদ রাজধানী আগরতলা শহর এলাকাতেও পানীয় জলের সংকট চরম আকার ধারণ করেছে৷

বিভিন্ন স্থানে জলের উৎস গুলি বিকল হয়ে পড়েছে৷ জল উত্তোলক পাম্প মেশিন বিকল হয়ে পড়লেও সেগুলো সারাইয়ের জন্য কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ এ বিষয়ে খোঁজখবর নিয়ে জানা গেছে জলের উৎস সংস্কার এবং বিকল্পগুলি সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নেই৷ ফলে এ বছর পানীয় জলের সংকট বিগত বছরগুলোর চেয়েও মারাত্মক আকার ধারণ করেছে৷ অটল জলধারার প্রকল্পে মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার গালভরা প্রতিশ্রুতি দিলেও সেই সব প্রতিশ্রুতি অথৈ জলে৷

গ্রাম পাহাড়ের মানুষ তৃষ্ণামেটানোর জল পাচ্ছেন না৷ ছড়া নালা খাল বিল পুকুর নদীর অপরিশোধিত জল পান করে নানা জল বাহিত রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ৷ খোদ রাজধানী আগরতলা শহরেও পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পাওয়া যাচ্ছে না৷ আগরতলা শহরের আগরতলা ধলেশ্বর রোডে হরিজন কলোনি এলাকায় একটি ওয়াটার পাম্প অবস্থা বেহাল অবস্থায় পড়ে রয়েছে৷ এ পাম্প দিয়েই ধলেশ্বর এলাকায় জল সরবরাহ করে থাকে৷ লক্ষনীয় বিষয় হলো জল আয়রন মুক্ত করার যে মেশিনটি রয়েছে সেটি খুবই করুণ অবস্থায় পড়ে রয়েছে৷ অনাদরে অবহেলায় প্রকল্পটির জঙ্গলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে৷ এ বিষয়ে হেলদোল নেই দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top