News Flash

  • Home
  • Uncategorized
  • সংক্রমণ কিছুটা কমলেও গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ফের ৪ হাজার পার করল
Image

সংক্রমণ কিছুটা কমলেও গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ফের ৪ হাজার পার করল

নয়াদিল্লি, ১৬ মে(হি.স.) : দেশে গত কয়েক দিন ধরে  করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। শনিবার দৈনিক আক্রান্ত নেমেছিল ৩ লক্ষ ২৬ হাজারে। রবিবার তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন। দৈনিক সংক্রমণ কমলেও ফের বেড়েছে দৈনিক মৃত্যু। শনিবার দৈনিক মৃত্যু নেমেছিল ৪ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় তা ফের ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৪ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ মে রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭০ হাজার ২৮৪ জনের। দেশে কোভিড সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৬.৯৮ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৭.৮৪ শতাংশ।


যদিও সংক্রমণ ঠেকাতে বিভিন্ন রাজে চলছে কড়া করোনা বিধি। একই সঙ্গে চলছে আংশিক লকডাউন, কার্ফু এবং কড়া করোনা বিধি। পাশাপাশি চলছে টিকাকরণ পর্ব। শনিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী জুলাই মাসের শেষ পর্যন্ত দেশে ৫১.৬ কোটি ভ্যাকসিন উৎপাদন সম্পন্ন হবে বলে । রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিককে  প্রয়োগ করার ক্ষেত্রে মঞ্জুরি দেওয়া হয়েছে। এর পাশাপাশি ক্যাডিলা, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ভারত বায়োটেক, এবং জিনোবার আরএনএ-র মত ভ্যাকসিনকেও ভারত সরকারের পক্ষ থেকে মঞ্জুরি দেওয়া হয়েছে। হিসাব করে দেখা গেলে, এ বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে দেশে ২১৬ কোটি ভ্যাকসিন পাওয়া যাবে। আবার করোনা বিষয়ে বার বার বৈঠকে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top