News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ দখল নিয়ে তিপ্রা মথা ও বিজেপির রক্তক্ষয়ী সংঘর্ষ বিলোনীয়ায়
Image

ভিলেজ দখল নিয়ে তিপ্রা মথা ও বিজেপির রক্তক্ষয়ী সংঘর্ষ বিলোনীয়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার গাবুরছড়া এডিসি ভিলেজের দখলকে কেন্দ্র করে ত্রিপরা মথা ও বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র গাবুর ছড়া এলাকা৷ দুটি বিবদমান রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷এই সংঘর্ষে উভয় দলের দশ জনের উপরে আহত হয়েছে৷ ঘটনার পর একদল অপর দলের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেছে৷


বিজেপির অভিযোগ গাবুরাছড়া বিজেপি পার্টি অফিসে হামলা চালায় তিপ্রা মথা, ভেঙ্গে দেওয়া হয় পার্টি অফিস ও একটি সুকটি৷পক্ষান্তরে তিপ্রা মথার অভিযোগ গাবুর ছড়াতে বিজেপি দলের লোকেরা স্বচ্ছ ভারত কর্মসূচিতে হঠাৎ আক্রমণ করে৷ গাবুর ছড়া এডিসি ভিলেজ দখল করার জন্যএই ঘটনা ঘটেনি বলে তারা দাবি করে৷ দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সহ বিশাল টিএস আর বাহিনী ছুটে যায়৷এলাকার পরিস্থিতি পরিস্থিতি থমথমে৷ আহতদের উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top