News Flash

  • Home
  • দিনের খবর
  • উদয়পুরে গৃহবধূসহ দুইজনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
Image

উদয়পুরে গৃহবধূসহ দুইজনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৫ মে৷৷ গত পরশু দুটি আত্মহত্যার ঘটনার পর আজ আবার দুটি আত্মহত্যার ঘটনা ঘিরে উদয়পুরে উৎকন্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ আজ প্রথম ঘটনা উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের কামারবাগ টি এস আর ক্যাম্প সংলগ্ণ রাবার বাগানে৷ অনেক দিন ধরেই বন্ধন ব্যাংকের ঋন পরিশোধের জন্য অভিজিতদেবনাথের(৩০বৎসর) সাথে ওনার স্ত্রীর প্রায়ই ঝগড়া লেগে থাকতো৷


ইদানিং কালে অভিজিতনেশায় আসক্ত হওয়ায় পারিবারিক ঝামেলা প্রায় নিত্যদিনের ঘটনা৷ গত শুক্রবারও স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয় বন্ধন ব্যাংকের ঋন শোধের ব্যাপারে৷ শনিবার সকালে অভিজিতের ফাঁসিতে আত্মহত্যা করা ঝুলন্ত দেহ দেখতে পেয়ে উদয়পুর রাধাকিশোরপুর থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ ময়নাতদন্তের জন্য উদয়পুর টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায়৷ময়নাতদন্তের পর অভিজিতের নিথর দেহ নিকট আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়৷ অভিজিতের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ কয়েক দিন ধরে যে হারে আত্মহত্যার প্রবণতা বেড়েছে তাতে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ উদ্বিগ্ণ ও উৎকন্ঠায় দিনযাপন করছেন৷


আবারো আত্ম হত্যার ঘটনা ঘটলো উদয়পুর শহরে৷ এবার ঘটনা উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী রুম্পি সাহা শীল৷ রুম্পির স্বামী তপন শীল৷ আজ সকাল এগারোটায় উদয়পুর অগ্ণি নির্বাপক দপ্তরের আগুন লাগার খবর আসে বন্দোয়ার পোলট্রি রোড এলাকায়৷ সাথে সাথে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা অগ্ণি কান্ডে আহত রুম্পি সাহা শীলকে টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায়৷ টেপানিয়া জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুম্পির শরীরের প্রায় বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক হওয়াতে আগরতলা


জি বি হাসপাতালে রেফার করেন৷ জি বি হাসপাতালে কর্তবরত চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে আজ বিকালেই রুম্পি মৃত্যুর কোলে ঢলে পড়েন৷রুম্পির মৃত দেহ আগরতলা জি বি হাসপাতালের মর্গে শায়িত আছে৷ আগামী কাল ময়নাতদন্তের পর রুম্পির মৃত দেহ নিকট আত্মীয়ের হাতে তুলে দেওয়া হবে৷রুম্পি ও তপনের ঋদ্ধিমান নামে চার বছরের একটি ছেলে আছে৷এলাকাবাসী রুম্পির এই মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন৷ রুম্পির মৃত্যুতে উদয়পুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ এছাড়া ইদানিং কালে যে হারে আত্মহত্যার প্রবণতা বেড়েছে তাতে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ উদ্বিগ্ণ৷

Releated Posts

২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় চার্জশিট দাখিল সিবিআই-এর

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): প্রায় ২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় শিলিগুড়ির এক অভিযুক্ত ও তার প্রতিষ্ঠানের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার ইস্তফা, ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাঝেই পদত্যাগ

নয়াদিল্লি, ১০ এপ্রিল (আইএএনএস): যশবন্ত বর্মার, এলাহাবাদ হাইকোর্টের-এর বিচারপতি, চলমান ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাঝেই হঠাৎ পদত্যাগ করলেন। তিনি রাষ্ট্রপতি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

‘কোনও লেনদেন নেই’: তৃণমূলকে চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের, ভাইরাল ভিডিও খারিজ

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়াল। আজুপ (আম জনতা উন্নয়ন পার্টি)-এর সভাপতি হুমায়ুন কবির…

ByByNews Desk Apr 10, 2026

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top