News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নিগম এলাকায় কারফিউর সময়সীমা কাল থেকে বৃদ্ধির পথে রাজ্য সরকার
Image

পুর নিগম এলাকায় কারফিউর সময়সীমা কাল থেকে বৃদ্ধির পথে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ করোনার লাগামহীন তান্ডবে বিপর্যস্ত পশ্চিম জেলা৷ বিশেষ করে পুর নিগম এলাকা সবচেয়ে বেশি সংক্রামিত৷ তাই, করোনার প্রকোপ নিয়ন্ত্রণে পুর নিগম এলাকায় আগামী সোমবার ভোর ৫টা থেকে কারফিউ জারির চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷ সম্ভবত, ১৪ দিনের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে৷ অবশ্য এখনো এ-সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি জারি হয়নি শনিবার রাত পর্যন্ত৷ ধারণা করা হচ্ছে আগামীকাল এ-বিষয়ে ঘোষণা করবে রাজ্য সরকার৷ কারণ, গত ২৪ ঘন্টায় ফের করোনা সংক্রমনে শীর্ষে রয়েছে পশ্চিম জেলা৷ সূত্রের খবর, পুর নিগম এলাকায় করোনা কারফিউর সময়সীমা বৃদ্ধি নিয়ে আজ একাধিক বৈঠক করেছে রাজ্য সরকার৷


ত্রিপুরায় করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ২৪ ঘণ্টায় আবারও রেকর্ড সংক্রমণ ছাড়িয়েছে৷ ৪৪৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন৷ পাশাপাশি ফের দুজনের মৃত্যু ত্রিপুরায় করোনাকালে চিন্তা বাড়িয়ে চলেছে৷ কারণ প্রতিদিন করোনায় আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বিগ্ণ গোটা রাজ্য৷ এদিকে গত ২৪ ঘণ্টায় ১২৬ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন৷ তবে চিন্তা রীতিমতো বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২২৮ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ পশ্চিম ত্রিপুরা জেলা ক্রমাগত সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৪,১০২ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ১,২১৫ এবং যা পিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩,৬৩৫ জনকে নিয়ে মোট ৪,৮৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে আরটি-পিসিআর ১২৯ জন এবং যােপিড অ্যান্টিজেনে ৩২০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ৪৪৯ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে৷


তবে সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ১২৬ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ তাতে বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৪,১০২ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৪০,০৫৫ জন করোনা-আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৫,৪৬৪ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার বেড়ে ৫.১২ শতাংশ হয়েছে৷ তেমনি সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৮৮.৬৭ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.০৭ শতাংশ৷ নতুন করে ২ জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৪২৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে থাকছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ২২৮ জন, দক্ষিণ জেলায় ৩০ জন, গোমতি জেলায় ২১ জন, ধলাই জেলায় ৮ জন, সিপাহিজলা জেলায় ১১ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৫৮ জন, উনকোটি জেলায় ৮৩ জন এবং খোয়াই জেলায় ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top