News Flash

  • Home
  • Uncategorized
  • ঘূর্ণিঝড়ে পরিণত তাউকটে, কেরল-কর্ণাটকে প্রবল বৃষ্টি শুরু
Image

ঘূর্ণিঝড়ে পরিণত তাউকটে, কেরল-কর্ণাটকে প্রবল বৃষ্টি শুরু

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড় তাউকটে ভূখণ্ডে আছড়ে পড়ার আগেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে কেরল ও কর্ণাটকে। শনিবার সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয় কেরলের তিরুবনন্তপুরম, মালাপ্পুরম-সহ বিভিন্ন জেলায়। তিরুবনন্তপুরম, মালাপ্পুরমে লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি শুরু হয়েছে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতেও।    
ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছেন, শনিবার ভোররাতে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। সেই সময় তাউকটে অবস্থান করছিল লাক্ষাদ্বীপ এলাকা এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব এবং পূর্ব-মধ্য আরব সাগরে। আগামী ২৪ ঘন্টায় আরও শক্তি বাড়াবে তাউকটে। ধীরে ধীরে অগ্রসর হবে উত্তর-উত্তর পশ্চিম অভিমুখে এবং ১৮ মে গুজরাট উপকূলের কাছে পৌঁছে যাবে।
ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি থাকবে দক্ষিণ-পূর্ব, পূর্ব মধ্য এবং উত্তর-পূর্ব আরব সাগরে, লাক্ষাদ্বীপ আইল্যান্ডে ও মালদ্বীপ এলাকায়। ভারী বৃষ্টি হবে কেরল, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট এবং এই রাজ্যগুলি সংলগ্ন উপকূলবর্তী এলাকায়। ইতিমধ্যেই কেরল ও কর্ণাটকে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top