News Flash

  • Home
  • Uncategorized
  • এনএলএফটির তিন জঙ্গীর পিস্তল ও গুলিসহ আত্মসমপর্ণ
Image

এনএলএফটির তিন জঙ্গীর পিস্তল ও গুলিসহ আত্মসমপর্ণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও একটি পিস্তল সহ তিন জঙ্গী আত্মসমর্পণ করেছে৷ তিনজনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন এনএলএফটি বিশ্বামোহন গোষ্ঠীর৷ তারা হলে রূপধন দেববর্মা, অমুষ ত্রিপুরা এবং দিলীপ দেববর্মা৷ বৃহস্পতিবার তারা আগরতলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে রাজ্য পুলিশের মহানির্দেশকের অফিস৷


সংবাদে প্রকাশ, পুলিশ জানিয়েছে এই তিন জঙ্গীর মধ্যে রূপধনের বাড়ি টাকারজলায়৷ আমুষ ত্রিপুরার বাড়ি মনুবাজারে এবং দিলীপ দেববর্মার বাড়ি মুঙ্গিয়াকামীতে৷ তারা ২০১৮ সালে জঙ্গীদলে যোগদান করেছিল৷ তাদেরকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল বাংলাদেশ এবং মায়ামানের৷ তারা সেখানে প্রশিক্ষণ শেষে ত্রিপুরা এবং বাংলাদেশে নিয়মিত যাতায়াত করত৷
তাদেরকে প্রত্যন্ত এলাকায় চাঁদা আদায়ের জন্য ব্যবহার করা হত৷ তারা জানিয়েছে, বাংলাদেশ এবং মায়ানমারে জঙ্গী দলের নেতারা বিলাসবহুল জীবনযাপন করছে৷ অন্যদিকে, তাদের জীবন দূর্বিসহ হয়ে উঠেছে৷ তাই তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top